নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   গাজীপুর থেকে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত পলাতক কয়েদি গ্রেফতার
গ্রেফতার / গাজীপুর থেকে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত পলাতক কয়েদি গ্রেফতার
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ গাজীপুর কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার হতে পলাতক মোঃ হারুন নামে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

সোমবার ১৭ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী এলাকা হতে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত কয়েদীকে র‌্যাব-১১ একটিটিম গ্রেফতার করে।

সে সিদ্ধিরগঞ্জ থানার বড় পুকুরপাড় (মধ্যপাড়া) এলাকার মৃত রমজান আলীর ছেলে।

র‍্যাব – ১১ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গত ০৬ আগস্ট বিকেলে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে থাকা বন্দিরা বিদ্রোহ করে। বিদ্রোহের সময় বন্দিরা কারাগার ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কারারক্ষীরা তাদের নিভৃত করার চেষ্টা করলে বন্দিরা কারারক্ষীদের ওপর চড়াও হয়। এক পর্যায়ে বন্দিরা চলমান দাঙ্গা-হাঙ্গামার মধ্যে দক্ষিণ অংশের পেরিমিটার ওয়াল ভেঙ্গে গর্ত করতে থাকলে তা প্রতিহত করা হয়। এ প্রতিহতকালীন সময়ে অন্য দিকে কারা অভ্যন্তরের বৈদ্যুতিক খুঁটি উপরে ফেলে মই বানিয়ে পশ্চিম দিকের দেওয়াল টপকে বেলা ০১টা থেকে ০২টার মধ্যে ২০৩ জন বন্দি পালিয়ে যায় এবং বুলেট ইনজুরিতে ০৬ জন বন্দি মারা যায়। এই সংক্রান্তে জিএমপি, গাজীপুরে কোনাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। যাহা কোনাবাড়ী থানার মামলা নং-০৪, তারিখ-১৫/০৮/২০২৪ খ্রিঃ, জিআর নং-১৪০, তারিখ-১৫/০৮/২০২৪খ্রিঃ, ধারা-১৪৩/১৪৮/১৪৯/৩৫৩/২২৪/৪২৭/৩৩২/৩৩৩/ ৪৩৬/৩৪ পেনাল কোড ১৮৬০।  গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার হতে পলাতক আসামীগণ দেশে বিশৃঙ্খলা এবং সামাজিক অপরাধ করতে পারে বিধায় তাদের গ্রেফতার করতে র‌্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল ১৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন কদমতলী এলাকা হতে উপরে উল্লেখিত মামলার আসামী ও যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্ত কয়েদী নং-৫৯৬০/এ মোঃ হারুন (৪০), পিতা-মৃত রমজান আলী, সাং-২১৫ বড় পুকুরপাড় (মধ্যপাড়া), হাজেরার বাড়ী, আদমজী কদমতলী, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ হারুন (৪০)’কে জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ২০১৯ সালের মে মাসে ডিএমপি, ঢাকার রমনা থানা কর্তৃক অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ তাকে গ্রেফতার করতঃ রমনা থানার মামলা নং-২২(৫)১৯খ্রিঃ মূলে বিজ্ঞ আদালতে প্রেরণ করে। বিজ্ঞ অতিঃ মহানগর দায়রা জজ, ২য় আদালত, ঢাকা গত ১৪ নভেম্বর ২০২৩খ্রিঃ তারিখ তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০,০০০/-(দশ হাজার) টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। গ্রেফতারকৃত আসামী মোঃ হারুন (৪০)’কে ১০ মে ২০১৯খ্রিঃ তারিখ ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে এবং পরবর্তীতে তাকে ০২ জুলাই ২০২২খ্রিঃ তারিখ কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার, গাজীপুরে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...