নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মানের দাবিতে কর্মসূচী
গণসংহতি আন্দোলনের দাবি / গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মানের দাবিতে কর্মসূচী
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ শহীদ স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মানের দাবি জানিয়ে গণসংহতি আন্দোলনের শুক্রবার ২৭ সেপ্টেম্বর বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ শহীদ মিনারে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি এবং হোসিয়ারী সমিতিতে স্মরণসভা অনুষ্ঠিত হবে। শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন শেষে হোসিয়ারী সমিতিতে শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হবে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ ও শ্রদ্ধাঞ্জলিতে উপস্থিত থাকবেন, শহীদ পরিবার, গণঅভ্যুত্থানে আহত ব্যাক্তি বর্গ এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন ও মহানগর কমিটির সমন্বয়কারী নিয়ামুর রশীদ বিপ্লব যৌথ বিবৃতিতে বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগষ্ট বাংলাদেশের বুকে চেপে বসা স্বৈরাচার সরকার বিদায় নিয়েছে। বিগত ১৫ বছর আওয়ামী সরকার মানুষের সমস্ত গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করেছিলো। স্বৈরাচারী ব্যবস্থা উৎখাতে জীবন দিয়েছে ৭ শতাধিক ছাত্র-জনতা।
ছাত্র-জনতার রক্তের মধ্য দিয়ে দেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখছে। বাংলাদেশে যেনো আর কোন দিন স্বৈরাচারী ব্যবস্থা কায়েম না হতে পারে, তার জন্য সাংবিধানিক সংস্কারসহ দেশে আমূল-পরিবর্তনের আকাঙ্ক্ষায় মানুষ নতুন করে সংগঠিত হচ্ছে। তার জন্য দরকার নতুন রাজনৈতিক বন্দোবস্ত।
যৌথ বিবৃতিতে তারা আরো বলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ইতিমধ্যে প্রাথমিকভাবে ৫৫ জন শহীদের নামের তালিকা প্রকাশ করেছে। এবং ৬০০ জনের অধিক আহত হয়েছেন বলে গণমাধ্যমে জানিয়েছেন। আমরা নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে আহ্বান জানাই, কেবল আর্থিক সহযোগিতা নয় শহীদের যথার্থ মর্যাদা প্রতিষ্ঠায় উদ্যোগ নিতে হবে। তার জন্য চাই শহীদ স্মরণে স্মৃতিস্তম্ভ।  অতিদ্রুত শহীদ স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মানের উদ্যোগ গ্রহণ করুন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...