নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   সুন্দর ও নিরাপদ নারায়ণগঞ্জ গড়তে সকল ভালো মানুষদের ঐক্যবদ্ধ হতে হবে – গিয়াস উদ্দিন 
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা / সুন্দর ও নিরাপদ নারায়ণগঞ্জ গড়তে সকল ভালো মানুষদের ঐক্যবদ্ধ হতে হবে – গিয়াস উদ্দিন 
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাথে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র মতবিনিময় সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দিপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিন।

এসময় যানজট, জলাবদ্ধতাসহ নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন সাংবাদিক নেতৃবৃন্দ। ৫ আগস্ট পরবর্তী যেসব মামলায় সাংবাদিকদের জড়ানো হয়েছে, সেই সকল মামলার চার্জশীট থেকে সাংবাদিক ও নিরপরাধী ব্যক্তিদের নাম বাদ দেয়ার দাবি জানান তারা।  একইসাথে নারায়ণগঞ্জের উন্নয়নে গিয়াস উদ্দিন ও বিএনপির সকল ভালো কাজে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ও সাংবাদিক সমাজ পাশে থাকবে বলে ঘোষণা দেন নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, এই মুহুর্তে যানজটের চেয়ে বড় কোনো সমস্যা নারায়ণগঞ্জে নেই। তাই যানজটসহ নারায়ণগঞ্জের সকল সমস্যা সমাধানে এবং উন্নয়নের যে দাবি তুলেছেন, তাতে আপনারা এবং আমরা এক ও অভিন্ন। সুন্দর ও নিরাপদ একটি নারায়ণগঞ্জ গড়ে তুলতে সকল ভালো মানুষদের ঐক্যবদ্ধ হতে হবে।
মামলায় সাংবাদিকদের জড়ানোর বিষয়ে তিনি বলেন, মামলাগুলো করেছে আন্দোলনে নিহত ও আহতদের স্বজনরা। এখানে আমাদের বিএনপি নেতাকর্মীদের কোনো হাত নেই। তারপরও আমরা প্রশাসনের কাছে আহবান জানাবো, শুধু সাংবাদিকই নয়, নিরপরাধ কোনো ব্যক্তি যাতে হয়রানীর শিকার না হয়। তবে, সাংবাদিকতাসহ অন্যান্য পেশার আড়ালে যারা স্বৈরাচারের দোসর ছিলো, সুবিধাভোগী ছিলো তারা যেন পার না পায় সেদিকেও আমাদের লক্ষ রাখতে হবে।
প্রেসক্লাবের বিষয়ে তিনি বলেন, নারায়ণগঞ্জের মধ্যে সবচেয়ে সম্মানজনক প্রতিষ্ঠান হচ্ছে নারায়ণগঞ্জ প্রেসক্লাব। সাংবাদিকতা করার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হবে আপনাদের (সাংবাদিক) এবং আমাদের (রাজনীতিবীদ) ভালো কাজের মাধ্যমে, ভালো কাজ করলে মানুষ আমাদের পক্ষে থাকবে। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তুলতে আমাদের সকলকে কাজ করতে হবে। তিনি আরও বলেন, আজ আমি সভাপতির চেয়ারে আছি কাল নাও থাকতে পারি, কিন্তু সর্বদা আপনাদের পাশে থাকবো। কেননা, আপনারা নারায়ণগঞ্জের উন্নয়নে, নারায়ণগঞ্জবাসীর কল্যাণে কাজ করেন। আমি বিশ্বাস করি, ক্ষমতায় না থাকলেও মানুষের সেবায় কাজ করা যায়।
বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল, রুমন রেজা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, কার্যকরী পরিষদ সদস্য মাহফুজুর রহমান প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজীব, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও কাউন্সিলর ইকবাল হোসেন, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি, সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী ভুইয়া, সাবেক সভাপতি অধ্যাপক মনিরুল ইসলাম, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা শ্রমিকদলের সভাপতি মন্টু মেম্বার, জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর গোলাম মুহাম্মদ সাদরিল, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ কায়সার রিফাত। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাকন, আফজাল হোসেন পন্টি, সাংবাদিক রাকিব উল হাসান, সিনিয়র সাংবাদিক নাফিজ আশরাফ, রফিকুল ইসলাম প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...