নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   ৭ জেলায় র‌্যাব-১১ সার্বক্ষনিক নিরাপত্তার নজরদারিতে ১৯৪০ টি পূজা মন্ডপ 
সনাতন ধর্মাবলম্বী সকলকে দুর্গাপূজার র‍্যাব ১১ শুভেচ্ছা / ৭ জেলায় র‌্যাব-১১ সার্বক্ষনিক নিরাপত্তার নজরদারিতে ১৯৪০ টি পূজা মন্ডপ 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

হাসান উল রাকিব – নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ সাত জেলায় ১৯৪০ টি পূজা মন্ডপ নিরাপত্তার দায়িত্বে থাকবে র‌্যাব-১১। জরুরী নিরাপত্তার জন্য  র‌্যাব-১১, কন্ট্রোল রুম মোবাইল-০১৭৭৭৭১১১৯৯ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।

আগামী ০৯ অক্টোবর ২০২৪ হতে ১৩ অক্টোবর ২০২৪ পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘শারদীয় দুর্গাপূজা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। র‌্যাব-১১ এর পক্ষ থেকে সকল সনাতন ধর্মাবলম্বীকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন।
র‌্যাব-১১ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় (নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জের সদর, টংগিবাড়ী এবং গজারিয়া থানা, নরসিংদী, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী এবং লক্ষ্মীপুর জেলা) সর্বমোট ১৯৪০টি পূজা মন্ডপ রয়েছে। পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থায় অত্র ব্যাটালিয়ন কর্তৃক নারায়ণগঞ্জ জেলায় ০৪টি টহল, মুন্সিগঞ্জের ০৩টি থানায় ০২টি টহল, নরসিংদী জেলায় ০২টি টহল, কুমিল্লা জেলায় ০২টি টহল, চাঁদপুর জেলায় ০২টি টহল, নোয়াখালী জেলায় ০২টি টহল, লক্ষ্মীপুর জেলায় ০২টি টহলসহ সর্বমোট ১৬টি টহল মোতায়েন থাকবে।
এ ব্যাপারে র‌্যাব-১১ সিও লেঃ কর্নেল তানভীর মাহামুদ পাশা জানিয়েছেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘শারদীয় দুর্গাপূজায় র‌্যাব-১১ এর পক্ষ থেকে সকল সনাতন ধর্মাবলম্বীকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি। ৭ জেলায় ১৯৪০ টি পূজা মন্ডপ নিরাপত্তার দায়িত্বে থাকবে র‌্যাব-১১। পূজা মন্ডপগুলোতে টহলের পাশাপাশি সাদা পোশাকে র‌্যাব সদস্যগণ সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি জারি রাখবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...