নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   অক্টোবর সেবা মাসে না’গঞ্জে লায়ন্স ১০ ক্লাবের দিনব্যাপী সেবামূলক কর্মসূচী পালন
বর্ণাঢ্য গ্র্যান্ড র‍্যালী সমাবেশ / অক্টোবর সেবা মাসে না’গঞ্জে লায়ন্স ১০ ক্লাবের দিনব্যাপী সেবামূলক কর্মসূচী পালন
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ লায়ন্স অক্টোবর সেবা মাস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য গ্র্যান্ড র‍্যালী সমাবেশ ও দিনব্যাপী সেবামূলক কর্মসূচী পালন করা হয়েছে। নারায়ণগঞ্জ বেজের ১০ টি লায়ন্স ক্লাব এ কর্মসূচীতে অংশগ্রহন করেন।

শুক্রবার ৪ অক্টোবর সকাল ৮ টায় নারায়ণগঞ্জ ক্লাব থেকে বর্নাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে র‍্যালী শেষ হয়। পরে সেখানে লায়ন সেবা মাসের সমাবেশ শেষে ১০ লায়ন্স ক্লাবের বিশেষ কার্যক্রমে অবদানের জন্য ক্রেস্ট দিয়ে ক্লাবগুলোকে সম্পানিত করা হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন ক্লাব ৩১৫/ এ ২ এর ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোহাম্মদ হানিফ, অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন সদ্য বিদায়ী গভর্ণর লায়ন বশির উল্লাহ, সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর আব্দুল ওহাব, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন শংকর রায় মনা, দ্বিতীয় জেলা ভাইস গভর্নর লায়ন মহসিন ইমাম চৌধুরী রুনু।

এসময় উপস্থিত ছিলেন লায়ন আনজুমান আরা আকসির, লায়ন এমরান ফারুক মইন রানা, লায়ন হায়দার আলী বাবলু, লায়ন সাইদুল্লাহ হৃদয়, লায়ন সায়েদুল ইসলাম শাকিল, লায়ন এ্যাডঃ জাকির হেসেন, লায়ন এ্যাডভোকেট রাকিবুল হাসান শিমুল,সহ লায়ন জেলার নেতৃন্দ। এসময় নারায়ণগঞ্জর লায়ন ১০ টি ক্লাবের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে লায়ন্স ১০ টি ক্লাব শহরের ১০ টি এলাকায় দিনব্যাপী সেবামূলক কর্মসূচী পালন করে। এর মধ্যে স্বাস্থ্য সেবা, রান্না করা খাবার বিতরন, সেলাই মেশিন বিতরন, বিনামূল্যে সুন্নতে খাৎনা, চক্ষু পরীক্ষা, দন্তচিকিৎসা সহ নানা রকম কর্মসূচী পালন করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...