নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে   |   শম্ভুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদকের মৃত্যুতে  মিলাদ মাহফিল দোয়া
 প্রচ্ছদ   মহানগর   নারায়ণগঞ্জ শহরের কালিরবাজারে আগুন, নিয়ন্ত্রনে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
ব্যাবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে / নারায়ণগঞ্জ শহরের কালিরবাজারে আগুন, নিয়ন্ত্রনে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ শহরের কালিরবাজার মসলা পট্টিতে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট। দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। রাত সাড়ে এগারোটায় মসলার দোকান থেকে আগুন লাগলে মুহুর্তের মধ্যে আগুন অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট রাত একটা পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাজারের দোকানদারদের অনেকে জানায়, অন্তত ১০/১২ টি দোকান আগুনে পুড়ে গেছে। এদিকে, শহরের মধ্যবর্তী স্থানে অবস্থিত এই বাজারে অগ্নিকান্ডের ঘটনায় নগরবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।এ ব্যাপারে ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ উপ সহকারী পরিচালক ফখর উদ্দিন জানায়, কালিবাজারে মাসলার দোকানে আগুন লাগলে পাশের বেশ কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

আগু নিয়ন্ত্রনে চেষ্টা করা হচ্ছে। এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান এখনও জানা যায়নি। তদন্তের পর আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে। আগুন নিয়ন্ত্রণে মন্ডলপাড়া ফায়ার স্টেশনের ৩ টি ও হাজীগঞ্জ ফায়ার স্টেশনের ২ টি মোট ৫ টি ইউনিট কাজ করে দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...