নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   ভাড়া কমাতে বাস মালিক সমিতি ও যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের বিনিময় সভা 
ভাড়া কমানোর আশ্বাস / ভাড়া কমাতে বাস মালিক সমিতি ও যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের বিনিময় সভা 
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ জেলা বিআরটিএ এর সাথে জেলা বাস মালিক সমিতি ও যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম নারায়ণগঞ্জ জেলার সাথে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ৮ অক্টোবর বিকেলে নারায়নগঞ্জ বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আলমগীর হুসাইন এর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম নারায়ণগঞ্জ জেলার সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি কমরেড হাফিজুল ইসলাম, বাসদ নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক আবু নাঈম খান বিপ্লব, সাংস্কৃতিক জোটের হিমাংশু সাহা, বাঁধন পরিবহনের চেয়ারম্যান মো. রানা, এমডি মো. রওশন, মো. কামাল, উৎসব পরিবহনের মো. রতন, মো.সালাউদ্দিন প্রমুখ।
যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম নারায়ণগঞ্জ জেলা সভাপতি রফিউর রাব্বি বক্তব্যে বলেন, আমাদের এই জেলা থেকে রাজধানী ঢাকাগামি চলাচলরত সকল বাস মালিক সমিতি’র কাছে আমরা আমাদের ন্যায্য ও ন্যায় সংগত যাত্রীদের বাস ভাড়া অযৌক্তিক বৃদ্ধি হ্রাস সহ যাত্রী সেবার মান উন্নত বিষয়ে মত বিনিময় করেছি। বাস মালিক সমিতির নেতৃবৃন্দ ও জেলা প্রশাসন আমাদের আশ্বস্ত করেন বিষয়টি অচিরেই সমাধান করা হবে। আমরা নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী নন এসি বাসের ভাড়া ৪৫ টাকা, এসি বাস ৬৫ এবং বিআরটিসি এসি বাস ভাড়া ৬০ টাকা নির্ধারণ করার দাবী মত বিনিময়ে উল্লেখ করেছি।
মত বিনিময় সভায় বাঁধন পরিবহনের চেয়ারম্যান মো. রানা বলেন, বর্তমানে আমরা অতীতের আওয়ামী লীগের আমলের চেয়ে ঢাকা- নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ২ টাকা কম করা হয়েছে। তাছাড়া বর্তমানে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারনে নতুন করে বাস ভাড়ার অযৌক্তিক হ্রাস করা সম্ভব নয়। এ বিষয়ে জেলা প্রশাসকের সাথে আলোচনা করে একটি যথাযথ সিদ্ধান্তে উপনীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বাঁধন পরিবহনের চেয়ারম্যান মো. রানা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...