নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   মহানগর   দেশের মঙ্গল কামনা করে সিঁদুর খেলায় মেতে উঠে দুর্গা দেবীকে বিদায় জানালো হিন্দু সম্প্রদায়
শারদীয় দুর্গোৎসব / দেশের মঙ্গল কামনা করে সিঁদুর খেলায় মেতে উঠে দুর্গা দেবীকে বিদায় জানালো হিন্দু সম্প্রদায়
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

হাসান উল রাকিব – নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  দেশের সমৃদ্ধি  জাতির মঙ্গল কামনায় প্রর্থনা করে সিঁদুর খেলায় মেতে উঠে দুর্গা দেবীকে বিদায় জানালো সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়। নারায়ণগঞ্জে ২১৪ টি পূজা মন্ডপে দেবীকে বিদায় জানায়  হিন্দু সম্প্রদায়। গাতকাল মহাদশমীতে বিকেলের পর থেকে প্রতিটি মন্ডপে সিঁদুর খেলায় মেতে উঠে হিন্দু ধর্মাবলম্বীদের নারীরা।

এদিকে প্রতিমা বিসর্জনের সকল রকম প্রস্তুতি নিয়েছে আইনশৃংখলাবাহিনী। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী প্রতিটি পূজা মন্ডম প্রতিমা বিসর্জনের প্রস্তুতি নিচ্ছে।
হিন্দু সম্প্রদায়ের ধর্মাবলম্বীদের মধ্যে, জুয়েল কুমার পোদ্দার জানায়, প্রতি বছরের মত এবছরও সুন্দর ভাবে পূজা উদযাপন করতে পেরেছি এজন্য প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে দুর্গা মায়ের কাছে প্রার্থনা করেছি।
এ ব্যাপারে শিবু পোদ্দার জানায়, নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গা পূজা পালন করতে পেরেছি। নিরাপত্তার কাজে নিয়োজিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি। অপরদিকে সুবির কুমার সাহা জানায়, সরা দেশের মত নারায়ণগঞ্জেও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা পালন করেছি। সকলের মঙ্গল কামনা করে মায়ের কাছে প্রর্থনা করেছি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপার প্রতুষ্য কামার মজুমদার জানিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জনের সকল রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। নারায়ণগঞ্জে এখনও কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে দূর্গাপূজা পালন করা হচ্ছে। প্রতিমা বিসর্জনে আইনশৃংখলা বাহিনী সর্বোচ্ছ সতর্কতায় নিরাপত্তার কাজে নিয়োজিত আছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...