নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ
 প্রচ্ছদ   মহানগর   বিষাদের সুরে দেবী দুর্গাকে বিদায় দিলেন সনাতন ধর্মাবলম্বীরা
চোখের জলে প্রতিমা বিসর্জন / বিষাদের সুরে দেবী দুর্গাকে বিদায় দিলেন সনাতন ধর্মাবলম্বীরা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

হাসান উল রাকিব – নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ সারা দেশেরমত নারায়ণগঞ্জেও বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো। বিষাদের সুরে দেবী দুর্গাকে বিদায় জানিয়ে সনাতন ধর্মাবলম্বীদের কামনা, বিনাশ ঘটুক অশুভ শক্তির, সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকুক জগত।

রোববার ১৩ অক্টোবর পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসবের শেষলগ্নে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর ৫ নং ঘাট এলাকায় দেবীকে বিসর্জন করা হয়। এর আগে বিকেল থেকে নগরীর বিভিন্ন পূজা মন্ডপ থেকে প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে বের করে নগরীর বঙ্গবন্ধু সড়কে ঢাকের নৃত্যের তালে তালে উৎসবে মেতে উঠে হিন্দু ধর্মাবলম্বীরা। ঘোটা নগরী উৎসবের নগরীতে পরিনত হয়।
মহাষষ্ঠীর সকালে মণ্ডপে মণ্ডপে ত্রিনয়নী দশভূজা দেবী বন্দনার সূচনা হয়েছিল আনন্দ আয়োজনে। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে হলো তার সমাপন।
তিথি অনুযায়ী, শনিবার (১২ অক্টোবর) মহানবমী পূজার পরই অনুষ্ঠিত হয় বিহিত পূজা আর দর্পণ বিসর্জন। সেই অনুযায়ী শনিবার দুর্গতিনাশিনী দেবির প্রস্থান হলেও রোবরার আনন্দময়ীকে প্রতীকী বিদায় জানান ভক্তরা। দীর্ঘ শোভাযাত্রা শেষে নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীতে বিসর্জন করে শেষ করা হয় আনুষ্ঠানিকতা।
স্বামীগৃহ কৈলাশ থেকে কন্যারূপে মর্ত্যলোকে এসে যে দেবী জগৎকে ভাসিয়েছেন উৎসব-আনন্দে, তাকে বিদায় জানাতে গিয়ে ভক্তদের মনে বিষাদ। মায়ের প্রস্থানে মঙ্গল ও শান্তি কামনা আর অশুভ শক্তি বিনাশের প্রার্থনা ভক্তদের।
নিরাপদে প্রতিমা বিসর্জনে এবার  এবার পুলিশ, র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও ছিল তৎপর।
দোলায় আগমনের পর এবার দেবী দুর্গা মর্ত্যলোক প্রস্থান করলেন ঘোড়ায় চড়ে।
এর আগে বিকেলে দেশের সমৃদ্ধি  জাতির মঙ্গল কামনায় প্রর্থনা করে সিঁদুর খেলায় মেতে উঠে দুর্গা দেবীকে বিদায় জানায় সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়। নারায়ণগঞ্জে ২১৪ টি পূজা মন্ডপে দেবীকে বিদায় জানায়  হিন্দু সম্প্রদায়। গাতকাল মহাদশমীতে বিকেলের পর থেকে প্রতিটি মন্ডপে সিঁদুর খেলায় মেতে উঠে হিন্দু ধর্মাবলম্বীদের নারীরা।
এদিকে প্রতিমা বিসর্জনের সকল রকম প্রস্তুতি নিয়েছে আইনশৃংখলাবাহিনী। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী প্রতিটি পূজা মন্ডম প্রতিমা বিসর্জনের প্রস্তুতি নিচ্ছে।
হিন্দু সম্প্রদায়ের ধর্মাবলম্বীদের মধ্যে, জুয়েল কুমার পোদ্দার জানায়, প্রতি বছরের মত এবছরও সুন্দর ভাবে পূজা উদযাপন করতে পেরেছি এজন্য প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে দুর্গা মায়ের কাছে প্রার্থনা করেছি।
এ ব্যাপারে শিবু পোদ্দার জানায়, নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গা পূজা পালন করতে পেরেছি। নিরাপত্তার কাজে নিয়োজিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি। অপরদিকে সুবির কুমার সাহা জানায়, সরা দেশের মত নারায়ণগঞ্জেও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা পালন করেছি। সকলের মঙ্গল কামনা করে মায়ের কাছে প্রর্থনা করেছি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপার প্রতুষ্য কামার মজুমদার জানিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জনের সকল রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। নারায়ণগঞ্জে এখনও কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে দূর্গাপূজা পালন করা হচ্ছে। প্রতিমা বিসর্জনে আইনশৃংখলা বাহিনী সর্বোচ্ছ সতর্কতায় নিরাপত্তার কাজে নিয়োজিত আছে। শান্তিপূর্ণ  ভাবে প্রতিমা বিসর্জন সম্পূর্ণ হয়েছে  #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...