নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   ফায়ার সার্ভিসকে ১১টি এরিয়াল প্লাটফর্ম ল্যাডার অত্যাধুনিক গাড়ি হস্তান্তর 
দুর্যোগ মোকাবেলায় / ফায়ার সার্ভিসকে ১১টি এরিয়াল প্লাটফর্ম ল্যাডার অত্যাধুনিক গাড়ি হস্তান্তর 
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

নারায়ণগঞ্জ খবর প্রতিবেদকঃ দুর্যোগ ব্যবস্থাপনায় ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগে অনুসন্ধান উদ্ধার অভিযানের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরকে ১১টি এরিয়াল প্লাটফর্ম ল্যাডার অত্যাধুনিক গাড়ির চাবি হস্তান্তর করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

শনিবার সকালে নারায়ণগঞ্জে পূর্বাচল এলাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মাল্টিপারপাস টেনিং গ্ৰাউন্ডে
এ গাড়িগুলো হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বলেছেন, দুর্যোগ মোকাবেলায় উপকূললীয় ব্যবস্থাপনা আন্তর্জাতিক ভাবে প্রশংসিত হয়েছে। আগামীতে আরো উন্নয়ন করতে আমাদের নিজস্ব প্রযুক্তি ও দক্ষ্য বিশেষজ্ঞ তৈরী করা। সকল রকম দুর্যোগ মোকাবেলায় জনগনকে সম্পৃক্ত করে দক্ষ সেচ্ছাসেবী ও আধুনিক প্রযুক্তি গড়ে তুলবো। দেশের ৬০ থেকে ৭০ টা জেলায় মানুষ দারিদ্রসীমায় প্রোটিনের অভাবে রয়েছে। আমরা তাদের প্রোটিনের অধিকার রক্ষায় এটাকেও দুর্যোগ হিসেবে আখ্যায়িত করছি। এজন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে এ জনগোষ্ঠীকে দরিদ্র সীমার নিচ থেকে তুলে আনার জন্য। আগামীতে ভুমিকম্পে বড় ধরনের দুর্যোগ হলে তা মেকাবেলা করতে কি কি পদক্ষেপ নেওয়া দরকার। ও কিধরনের দুর্বলতা আছে তা চিহ্নিত করে পদক্ষেপ গ্রহন করা হবে জানিয়েছেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক।
অনুষ্ঠানের প্রথমে ১১টি এরিয়াল প্লাটফর্ম ল্যাডার গাড়ি পরিদর্শন করেন উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক সহ অতিথিরা। এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরী ব্যাবস্থাপনা পরিচালক মেজর জেনারেল মোঃ নাহিদ আজগর,
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল,  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের সচীব মোঃ কামরুল হাসান।
প্রকল্পের মূল উদ্দেশ্য দুর্যোগকালীন উদ্ভুত পরিস্থিতিতে জরুরি সাড়া প্রদানের লক্ষ্যে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনার জন্য পেশাগত দক্ষতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি একটি উন্নতপ্রযুক্তি সম্পন্ন ও সমন্বিত জরুরী সাড়া প্রদান পদ্ধতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের সম্পদহানি হ্রাস এবং জনগণের জীবন ও সম্পদ রক্ষা করা।
এ প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় গত ০৫ জানুয়ারী ২০২১ তারিখে অনুমোদিত হয়। এ
প্রকল্পটির মোট ২৬.৮৯ কোটি টাকা ব্যায় ধরা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...