নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডে টিসিবি’র কার্ড বিক্রি অভিযোগ
দ্রব্যমূল্য উর্দ্ধগতির সময়ে / নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডে টিসিবি’র কার্ড বিক্রি অভিযোগ
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ পণ্য নয় শুধু টিসিবির কার্ড কিনতে হচ্ছে ৫০ থেকে ১০০টাকায়। এমনই গুরুতর অভিযোগ পাওয়া গেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের কবিলের মোড় এলাকায়। সম্প্রতি সরেজমিনে পরিদর্শণে গেলে ২৩নং ওয়ার্ডের কবিলের মোড় এলাকায় দেখা যায় এমন চিত্র।

বেলা ১২টায় গণমাধ্যমের একটি টিম সেখানে গেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের টিসিবির পণ্যের জন্য দেয়া কার্ড কতিপয় ব্যক্তিকে ৫০ থেকে ১০০টাকায় বিক্রি করতে দেখা যায়। কার্ড নিতে আসা অসহায়দের কাছ থেকে জানাতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে জনৈক নারী জানান,টিসিবির কার্ড নিতে ৫০ টাকা দিতে হয়। নইলে তারা কার্ড দেয় না। যেই মুহুর্তে দ্রব্যমূল্যের উর্দ্ধগতির কারণে দেশের মানুষ টিসিবির পণ্যের উপর নির্ভরশীল ঠিক সেই মুহুর্তে পণ্যতো দূরের কথা এক শ্রেণীর সুবিধাবাদী ব্যক্তি টিসিবি’র পণ্যের কার্ড বিক্রি করছে খেটে খাওয়া মানুষের কাছে। অপরাপর বৃদ্ধ জানান,সরকার টিসিবির পণ্য বিক্রি করছে আমাদের মতো দরিদ্র মানুষের দৈনন্দিন দিনাতিপাতের সুবিধার জন্য কিন্তু এরা অসহায় মানুষের দুর্বলতার সুযোগে তাদের প্রতি অবিচার চালাচ্ছে। বিষয়টি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের তদন্তপূর্বক কার্যকরি পদক্ষেপ গ্রহণ করা উচিত।

এ ব্যাপারে টিসিবি’র পণ্য বিতরণকারী সিহাবের সঙ্গে আলাপ করলে তিনি বলেন,কার্ড ৫০ টাকায় বিক্রি হয়,১০০টাকায় নয়। ৫০ টাকায় বিক্রি হয় এ কারণে,এটি ছাপাতে খরচ হয়,অফিস ভাড়া আছে আনুষাঙ্গিক অনেক খরচ আছে। তবে টিসিবি’র কার্ড বাবদ টাকা নেয়ার ব্যাপারে কর্তৃপক্ষের কোন প্রকান অনুমোদন আছে কি না জানতে চাইলে তারা কোন সদুত্তর দিতে পারেননি। অপরদিকে এ বিষয়ে টিসিবি’র পণ্য বিতরণের দায়িত্বপ্রাপ্ত অফিসার মোঃ আরিফ হোসেনের সঙ্গে যোগাযোগের জন্য তার মোবাইল ফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...