নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   সাবেক ডিবি প্রধান হারুনের ক্যাশিয়ার খ্যাত মোকাররম সর্দার নারায়ণগঞ্জে গ্রেফতার
অপহরণ ও চাঁদাবাজির মামলা / সাবেক ডিবি প্রধান হারুনের ক্যাশিয়ার খ্যাত মোকাররম সর্দার নারায়ণগঞ্জে গ্রেফতার
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে এক ব্যবসায়ীর দায়ের করা  অপহরণ ও চাঁদাবাজির মামলায় কিশোরগঞ্জের নিকলী উপজেলার সাবেক চেয়ারম্যান ও মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান ডিআইজি হারুন অর রশিদের ক্যাশিয়ার খ্যাত মোকাররম সর্দারকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। ফতুল্লা থানা পুলিশের সহায়তায় রবিবার মধ্য রাতে আলীগঞ্জ এলাকায় নিজ বাড়ি থেকে সেনাবাহিনী তাকে গ্রেফতারের পর পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সোমবার দুপুরে মোকাররমকে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়।

গত ২ অক্টোবর অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে শাহ আলম নামে ফতুল্লার এক ব্যবসায়ী আদালতে মামলা করেন৷ ওই মামলায় মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান ডিআইজি হারুন অর রশীদ ও তার সহযোগি মোকাররম সর্দারসহ ১১ জনকে আসামি করা হয়৷ তবে গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকেই মোকাররম সর্দার আত্মগোপনে ছিলেন।
সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ ও মোকাররম সর্দারের উভয়ের বাড়ি কিশোরগঞ্জের নিকলী উপজেলায়৷ সেই সূত্রে পুলিশের সাবের উর্ধতন কর্মকর্তা হারুন অর রশিদের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠে। সেই সম্পর্কের প্রভাবে মোকাররম বিগত আওয়ামীলীগ সরকারের আমলে ঢাকা, নারায়ণগঞ্জ ও কিশোরগঞ্জে বিভিন্ন অবৈধ ব্যবসার মাধ্যমে বিপুল পরিমান অর্থ-সম্পদের মালিক হন। ব্যবসার কারণে মোকাররম নারায়ণগঞ্জের ফতুল্লা ও নিকলী দুই এলাকাতেই থাকতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...