নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   সাফজয়ী চ্যাম্পিয়ন বাংলার বাঘিনীদের প্রানঢালা অভিনন্দন | ছাদখোলা বাসে দেওয়া হবে সংবর্ধনা 
দক্ষিণ এশীয় শ্রেষ্ঠত্বের মুকুট জিতে দেশে ফিরেছে / সাফজয়ী চ্যাম্পিয়ন বাংলার বাঘিনীদের প্রানঢালা অভিনন্দন | ছাদখোলা বাসে দেওয়া হবে সংবর্ধনা 
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ নেপাল থেকে আরেকবার দক্ষিণ এশীয় শ্রেষ্ঠত্বের মুকুট জিতে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ দুপুর আড়াইটায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সাবিনাদের বহনকারী বিমান।

ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে বিমানবন্দরে সংবাদ সম্মেলনও করেছেন মেয়েরা। কিছুক্ষণ পরে ছাদ খোলা বাসে বাফুফের উদ্দেশ্যে রওনা দেবে দল।

দুই বছর আগে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতে দেশে ফেরার পরও ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে ফিরেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। রাস্তার পাশে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ অভিনন্দন জানিয়েছিলেন সাবিনাদের।
গতকাল সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। মনিকা চাকমার গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। এরপর আমিশা কার্কির গোলে সমতা ফেরায় নেপাল। ৮১ মিনিটে ঋতুপর্ণা চাকমার দারুণ এক গোলে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ।
শিরোপা আবারো এলো বাংলাদেশে। নারী সাফ চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্ব বাংলাদেশের।গতবারের মতো এবারো সরাসরি ২-১ গোলে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের বাঘিনীরা।
মনিকা চাকমার গোলে ৫২ মিনিটে এগিয়ে গেলেও ৩ মিনিট পর প্রীতি রাইয়ের কৌশলী থ্রু থেকে, নেপালের ফরোয়ার্ড আমিশা গোল করলে সমতায় ফিরে হিমালয় কন্যারা।
ম্যাচের শেষের দিকে দুইদল সর্তক থেকে ঘর সামলিয়ে খেলছিলো। ঠিক তখনই ৮১ মিনিটে বাংলাদেশ প্রতি আক্রমণে যায়। বাম প্রান্ত থেকে দুর্দান্ত শটে নেপালি গোলরক্ষককে পরাজিত করে ঋতুপর্ণা। আর তাতেই ফলাফল ২-১। শেষ পর্যন্ত তার গোলেই শিরোপা ধরে রাখে বাংলাদেশের মেয়েরা।
স্বাগতিক নেপাল এবারসহ মোট ৬ বার সাফের ফাইনালে উঠেও শিরোপার দেখা পায়নি।
দশরথ স্টেডিয়ামে আজ শুরু থেকেই বাদ্যযন্ত্র, রংবেরঙের ফেস্টুন, নেপালি পতাকায় সেজেছিলো। স্থানীয় সমর্থকরা ভীড় জমায় গ্যালারিতে। ১৫ হাজার ধারন ক্ষমতার দশরথ স্টেডিয়াম কানায় কানায় পূর্ন হয়ে যায় স্বাগতিকদের উন্মাদনায়।
২০২২ সালেও ঠিক বাংলাদেশের মেয়েদের কাছেই ৩-১ গোলে পরাজিত হয়ে শিরোপা স্বপ্ন হিমালয়ের তুষারে চাপা পরেছিলো নেপালিদের। আজ বড় আশা নিয়ে তারা সর্বোচ্চ চেষ্টা করেও হারাতে পারেনি বাংলাদেশকে।
শেষ বাজি বাজার সাথে সাথে বাংলাদেশের মেয়েরা জড়ো হয়ে উল্লাসে মেতে ওঠে। গুটিকয়েক বাংলাদেশি সর্মথক, যারা নেপালে ঘুরতে গিয়েছিলেন, তারাও বাংলাদেশি সাফ জয়ী মেয়েদের আনন্দের সঙ্গী হয়। বাংলাদেশের জাতীয় সংগীত আর পতাকায় মুড়িয়ে নিজেদেরকে উজার করে দেন আনন্দে।
তবে ফাইনাল ম্যাচটি মোটেও সহজ ছিলোনা বাংলাদেশের মেয়েদের জন্য। নেপালের মেয়েরা ও অসাধারণ লড়াই উপহার দিয়েছে।তবে শেষ পর্যন্ত হাসি ধরা দিলো বাংলাদেশর মেয়েদের মুখেই। আবারও জয়ী বাংলাদেশের সোনালী মেয়েরা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...