নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া কমানোর দাবিতে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের কর্মসূচী
বাস ভাড়া কমানোর দাবি / নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া কমানোর দাবিতে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের কর্মসূচী
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ঢাকা-নারায়ণগঞ্জ রুট ও নারায়ণগঞ্জ – চিটাগাং রুটে বাস ভাড়া কমিয়ে ৪৫ টাকা করা সহ ছাত্রদের অর্ধেক ভাড়া দ্রুত কার্যকর এবং ঢাকা-নারায়ণগঞ্জ রুটে এসি বাসের ভাড়া বিআরটিসি ৬০ টাকা ও বেসরকারী ৬৫ টাকা করার দবিতে নারায়ণগঞ্জ  যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম বিভিন্ন শ্রেনী পেশার নাগরিকদের সাথে মতবিনিময় সহ কর্মসূচী ঘোষনা।

কর্মসূচীঃ
* ১ নভেম্বর ২০২৪ শুক্রবার সকাল দশটায় আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনের পাতাল মেঝে নারী, শিক্ষক ও অন্যান্য পেশাজীবীদের সাথে।
* ২ নভেম্বর শনিবার বিকাল পাঁচ টায় বঙ্গবন্ধু সড়কস্থ গণসংহতি আন্দোলন জেলা কার্যালয়ে ছাত্রদের সাথে।
* ৩ নভেম্বর রবিবার বিকাল পাঁচটায় সিপিবির জেলা সভাপতির কার্যালয়ে শ্রমিকদের সাথে।
যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম নারায়ণগঞ্জ এর দাবিঃ
এক: নারায়ণগঞ্জ-ঢাকা (লিংক রোড) রুটে বাস ভাড়া ৪৫ টাকা করতে হবে। নারায়ণগঞ্জ থেকে পাগলা হয়ে ঢাকা, চিটাগাং রোড, সোনারগাঁ পঞ্চমী ঘাট, পানাম, কোবগা রুটের সকল বাস সিএনজি হলেও ডিজেলের হারে ভাড়া নিচ্ছে। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিয়ে ভাড়া কমিয়ে আনতে হবে।
দুই: ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া দ্রুত কার্যকর করতে হবে।
তিন: নারায়ণগঞ্জ-ঢাকা রুটে এসি বাসের ভাড়া বিআরটিসি ৬০ টাকা এবং বেসরকারী ৬৫ টাকা করতে হবে।
কর্মসূচি
২৯ অক্টোবর মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পক্ষকালব্যপি লিফলেট বিতরণ শুরু। ৩০ অক্টোবর বুধবার থেকে ৫ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহব্যাপি প্রচারণা ও মতবিনিময়।
১ থেকে ৯ নভেম্বর ছাত্র, শ্রমিক, শিক্ষক, নারীসহ বিভিন্ন পেশাজীবী ব্যক্তি, নাগরিক ও সংগঠনের সাথে মতবিনিময়।
৯ নভেম্বর শনিবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল।
১০ থেকে ১৩ নভেম্বর ঘাট, বাজার ও পথসভা এবং গণসংযোগ।
১৪ নভেম্বর বৃহস্পতিবার থেকে মাইকিং।
১৫ নভেম্বর শুক্রবার বিকাল তিনটায়
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ। ১৭ নভেম্বর রবিবার নারায়ণগঞ্জ শহরে সকাল ৬টা
থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধ-দিবস সর্বাত্মক হরতাল।
যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম নারায়ণগঞ্জ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...