নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   লীড নিউজ   হামলার নিন্দা জানিয়ে প্রেসক্লাবের সকল উদ্যোগের পাশে থাকার ঘোষণা রফিউর রাব্বির
ডিসি-এসপির ভুমিকায় ক্ষোভ / হামলার নিন্দা জানিয়ে প্রেসক্লাবের সকল উদ্যোগের পাশে থাকার ঘোষণা রফিউর রাব্বির
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ প্রেসক্লাব ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রেসক্লাবের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি। রোববার (৩ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাব পরিদর্শনে এসে একথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, প্রেসক্লাব নারায়ণগঞ্জের একটি ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনে হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। আমরা সংস্কৃতি কর্মীরা সর্বদা নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পাশে ছিলাম, আছি এবং থাকবো। একইসাথে, সন্ত্রাসী হামলায় আহত প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদসহ অসুস্থ সাংবাদিকদের প্রতি সমবেদনা জানান তিনি।
তিনি বলেন, আগে থেকে জানানোর পরও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের হামলা প্রতিরোধে আইনগত কোনো পদক্ষেপ না নেয়ায় জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের ভুমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। তিনি বলেন, আগে থেকে জানানোর পরও যদি সাংবাদিকরা নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা তা সহজেই অনুমেয়।
তিনি আরও বলেন, প্রেসক্লাবে যারা যুক্ত তারা বিভিন্নজন বিভিন্ন মতের সেটা আমরা জানি, এটাই স্বাভাবিক। নারায়ণগঞ্জের মানুষের দুঃখ-দুর্দশার মুখপাত্র প্রেসক্লাব। আমরা যারা প্রেসের সাথে জড়িত, বিভিন্ন সময়ে আমরা প্রেসক্লাবের কাছ থেকে সহযোগিতা পেয়েছি। বিভিন্ন সুখে-দুঃখে প্রেসক্লাব আমাদের সাথে জড়িত। প্রেসক্লাবের একটা গঠনতন্ত্র, নীতিমালা আছে। কিভাবে চলবে, কারা মেম্বার হবে না হবে, এ বিষয়ে আমাদের কোনো বক্তব্য নাই। কিন্তু প্রেসক্লাবে হামলার ঘটনার নিন্দা জানাই এবং সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদের উপর হামলায় আহত সাংবাদিকদের প্রতি সমবেদনা জানাই। স্পষ্ট করে বলতে চাই, প্রেসক্লাবের সকল উদ্যোগের সাথে আমরা সবসময় আছি এবং থাকবো।
প্রেসক্লাব পরিদর্শন, আহত সাংবাদিকদের খোঁজ-খবর এবং প্রেসক্লাবের পাশে থাকার ঘোষণা দেয়ায় রফিউর রাব্বিসহ সাংস্কৃতিক নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেসক্লাব সভাপতি আরিফ আলম দিপু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা, উদীচী’র সভাপতি ও নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেস্টা ভবানী শংকর রায়, চারণ সাংস্কৃতিক গোষ্ঠির কেন্দ্রীয় আহবায়ক নিখিল দাস, সামাজিক সংগঠন সমমনা’র উপদেষ্টা দুলাল সাহা, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল হক কাজল, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল প্রমুখ।
প্রেসক্লাবে সাংবাদিকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, কার্যকরী পরিষদ সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদ, আব্দুস সালাম, মাহফুজুর রহমান, আফজাল হোসেন পন্টি, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা করিম, সদস্য নাহিদ আজাদ, প্রনব কৃষ্ণ রায়, শফিকুল ইসলাম সোহেল, হাসান উল রাকিব প্রমুখ।
উল্লেখ্য, মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর একটার দিকে ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ প্রেসক্লাবে হামলা করে দুর্বৃত্তরা। হামলায় প্রেসক্লাবে সাবেক সাধারন সম্পাদক ও আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার সহ অন্তত ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় হামলার নেতৃত্বদানকারী রনি নামে এক জনকে আটক করেছে পুলিশ। এ হামলার ঘটনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির একাংশের ইন্ধন রয়েছে বলে জানা গেছে। এ হামলার ঘটনায় ১৪জনকে আসামী করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পক্ষে ক্লাবের ম্যানেজার মোঃ মাসুম বিল্লাহ নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...