নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালীতে সেন্টুর বিশাল শোডাউন   |   অপরিকল্পিত কনটেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি   |   মাসে ৪০ লাখ টাকার চাঁদাবাজি ডিসিকে স্মারকলিপি দিল শ্রমিক দল নেতা   |   স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দুই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন   |   ফতুল্লায় কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগে পুলিশ হেফাজতে    |   প্রতারক দম্পতি এনজিওর ১০ লাখ টাকা উত্তোলন করে উদাও
 প্রচ্ছদ   লীড নিউজ   সবচেয়ে বড় চ্যালেঞ্জ বন্দরগুলো দখলমুক্ত করা – উপদেষ্টা সাখাওয়াত
ডকইয়ার্ডে কার্যক্রম পরিদর্শন / সবচেয়ে বড় চ্যালেঞ্জ বন্দরগুলো দখলমুক্ত করা – উপদেষ্টা সাখাওয়াত
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ নৌপরিবহন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল যারা বন্দরগুলো পরিচালনা করছে, এখানে বেশ অনিয়ম আছে। আমরা এগুলো দূর করার চেষ্টা করছি। পত্রিকায় দেখেছি, এখানে অনেকেই দখল করে আছে। এগুলো দখলমুক্ত করতে আমরা চেষ্টা করবো।

আমাদের চেষ্টা থাকবে সকলেই যেন এখানে আসতে পারে। এটা সবার জন্য থাকবে।
সোমবার (৪ নভেম্বর) নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ডক ইয়ার্ড ওয়ার্কশপ সাইট ও ডিইপিটিসি-তে বিশ্বব্যাংক প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি একথা বলেন।
উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন আরো বলেন, নদী দখলমুক্ত হবে। এখানে সুন্দর ওয়াকওয়ে হয়েছে। আমরা এখনও দেখি ভবিষ্যতে হয়ত একদিন মর্নিং ওয়াকে আসবো। প্রশ্ন হল এখানে কী চুরি-চামারি হয়েছে? হয়ে থাকলে হয়েছে। কিন্তু ভবিষ্যতে যেন না হয় সেটা নিশ্চিত করবো।
আমাদের কাছে সী ট্রাক ছিল না। আগে যারা ক্ষমতায় ছিলেন তারা সরকারি কোন কিছু চলতে দেয়নি। মানুষের দুর্ভোগ হয়েছে। বেশি টাকা দিয়ে পারাপার করতে হয়।
তিনি আরোও বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ হল সন্দীপ। আমাদের লক্ষ্য সন্দীপের সাথে যোগাযোগ তৈটি করা। ডিসেম্বরে শেষে বা জানুয়ারির শুরু দিকে এই ফেরিগুলো নামবে।
এই নারায়ণগঞ্জ শিপইয়ার্ড নেভি কর্তৃক পরিচালিত। এখানকার কাজ অত্যন্ত উন্নত মানের। এখানে বুয়েট থেকে স্টুডেন্টরা আসে। আশা করি আমরা আমাদের জিনিসগুলো তাড়াতাড়ি পাবো। এগুলো প্রায় প্রস্তুত। এগুলো আমরা ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতে পেয়ে যাব।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...