নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   মহানগর   বদিউজ্জামান হত্যা মামলায় জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির গ্রেপ্তার
আন্দোলনে নিহত / বদিউজ্জামান হত্যা মামলায় জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির গ্রেপ্তার
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ গত ৫ আগস্ট নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে গার্মেন্টসকর্মী বদিউজ্জামান হত্যার ঘটনায় জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির(৬৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সকালে শহরের নিতাইগঞ্জ এলাকা থেকে দুপুরে আদালতে পাঠানো হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গ্রেপ্তারকৃত আব্দুল কাদিরননারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর ভগ্নিপতি। আব্দুল কাদির শহরের পাইকপাড়া এলাকার মৃত ইউসুফ মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম  বলেন, ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে গার্মেন্টসকর্মী বদিউজ্জামান হত্যা মামলায় জেলা যুবলীগ সভাপতি আব্দুল কাদিরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হায়দার আলীর আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আদালতে পাঠানো মামলার ফরোয়াডিংয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) মাজহারুল ইসলাম উল্লেখ করেন, গত ৫ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহরের চাষাঢ়া গোল চত্বর এলাকায় জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদিরসহ আসামীরা আগ্নেয়াস্ত্র, লাঠিসোটা, ইট, লোহার রড ইত্যাদি নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। আসামীরা ছাত্র-জনতাকে মারধর করাসহ তাদেরকে গুলি করে আহত করে। ককটেল বোমা বিস্ফোরণ ঘটিয়ে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করে।
মামলার বাদীর ফুফাতো দেবর মো. স্বাধীন মিয়া মনু মিয়ার বাড়িতে ফেরার পথে সকাল সাড়ে ১০টার দিকে শহরের চাষাঢ়া গোল চত্বর এলাকায় পৌছালে গ্রেপ্তারকৃত আসামী আব্দুল কাদিরসহ আসামীরা তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে এলোপাথাড়ি আঘাত করলে বদিউজ্জামান মাটিতে লুটিয়ে পড়ে। আশপাশের লোকজন তাদের চিৎকারে এগিয়ে এসে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৬টার দিকে তাকে মৃত বলে ঘোষণা করে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে গার্মেন্টসকর্মী বদিউজ্জামানকে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ৩৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামী করে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে নিহতের স্ত্রী আদুরী খাতুন বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলাটি দায়ের করেন। গত ২১ সেপ্টেম্বর নিহতের স্ত্রী আদুরী খাতুন বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...