নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   মহানগর   দৈনিক খবরের পাতার সম্পাদকের পিতা ভাষা সৈনিক আবুবকর সিদ্দিকীর ২২তম মৃত্যুবার্ষিকী
১২ নভেম্বর / দৈনিক খবরের পাতার সম্পাদকের পিতা ভাষা সৈনিক আবুবকর সিদ্দিকীর ২২তম মৃত্যুবার্ষিকী
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ আজ ১২ নভেম্বার নারায়নগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খবরের পাতার সম্পাদক , সিনিয়র আইনজীবি এডভোকেট মাহবুবুর রহমান মাসুমের পিতা ভাষা সৈনিক ও নারায়নগঞ্জ চেম্বার অফ কমার্সের প্রতিষ্ঠাকালীন আহবায়ক কমিটির সদস্য মরহুম আলহাজ্ব এম আবু বকর সিদ্দিকীর ২২ তম মৃত্যু বার্ষিকী।

এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে-ভোরে মরহুমের কবর জিয়ারত, পবিত্র কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আজ ১২ই নভেম্বর মঙ্গলবার বাদ আছর নারায়ণগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ(পুরাতনকোর্ট) মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। জীবদ্দশায় মরহুম এম আবু বকর সিদ্দিক আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠালগ্নে সক্রিয় ভাবে যুক্ত ছিলেন। তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনে কারাবরণ করেন। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ে নারায়ণগঞ্জে  তার  উল্লেখযোগ্য ভূমিকা ছিল।তিনি যুক্তফ্রন্টের দেশের মধ্যে নির্বাচিত প্রার্থী মরহুম আলমাছ আলী প্রথান নির্বাচনী এজেন্ট ছিলেন। এরপর যুক্তফ্রন্টের বিপর্যয়ের পর তিনি রাজনৈতিক কর্মকান্ড থেকে নিজেকে সরিয়ে নেন।
সেসময়ে তার রচিত একমাত্র রাজনৈতিক উপন্যাস “আবার সূর্য উঠবে” পাঠক সমাজে বিপুল সমাদৃত হয়েছিল। তিনি ইসলামিক সোসাইটির অফ নারায়ণগঞ্জ সভাপতি মহিলা মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক এবং নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ও কিন্ডার কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তিনি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের কার্যকরী পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন এবং  নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ধান-চাল কল মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি দায়িত্ব পালন করেছেন।  ২০০৩ সালে ১২ নভেম্বর ৭৫ বৎসর বয়সে তিনি মৃত্যুবরন করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...