নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল
 প্রচ্ছদ   লীড নিউজ   বাস ভাড়া ৫ টাকা ও শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া করায় হরতাল প্রত্যাহার
আন্দোলনের দাবিতে / বাস ভাড়া ৫ টাকা ও শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া করায় হরতাল প্রত্যাহার
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ঢাকা-নারায়নগঞ্জ রোডে যাত্রীবাহী বাস ভাড়া ৫৫ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা ও শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া করায় আগামীকালের অর্ধবেলা হরতাল প্রত্যাহার করেছে যাত্রী অধিকার সংরক্ষন ফোরাম। আজ শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে হরতাল প্রত্যাহারের ঘোষনা দেন সংগঠনটির আহবায়ক  ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি। এর আগে জেলা প্রশাসন ও পরিবহন মালিক সমিতি জরুরি সভা ডেকে বাস ভাড়া কমানোর কথা জানায়।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রফিউর রাব্বি বলেন, বাস মালিকরা ক্ষতিগ্রস্ত হোক তা যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম চায় না। একই সাথে পরিবহন খ্যাতে নতুন করে কোন মাফিয়া, চাঁদাবাজ ও গডফাদারের রাজত্ব মেনে নেওয়া হবে না। ঢাকা নারায়ণগঞ্জ পথে ননএসি বাসের ভাড়া ৫০ টাকা ও শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নির্ধারণ করায় সার্বিক দিক বিবেচনা করে যৌতিক ভাড়া নির্ধারণ হওয়ার হরতার প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এর আগে গত ২১ দিন ব্যাপী ঢাকা- নারায়নগঞ্জ- সড়কে যাত্রীবাহী বাসের ভাড়া কমানোর দাবিতে আন্দোলন শুরু করে যাত্রী অধিকার সংরক্ষন ফোরাম। এতে সমর্থন জানান পেশাজীবি সংগঠন,  রাজনৈতিক দল শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে যাত্রী অধিকার ফোরামের জেলা শাখার আহবায়ক রফিউর রাব্বি আরো বলেন, বিগত স্বৈরাচারী সরকারের দোসর মাফিয়ারা অযৌক্তিভাবে নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি করেছিলো। তারা প্রতি টিকেট থেকে চাঁদা আদায় করতো। ৫ আগস্টের পরিবর্তনের সময় সেই মাফিয়ারা পালিয়েছে। তাহলে এখন কেন আগের সেই ভাড়া বহাল থাকবে। পাশাপাশি নারায়ণগঞ্জে বাসগুলো চলছে সিএনজিতে, কিন্তু ভাড়া নেয়া হচ্ছে ডিজেলের মূল্যে নির্ধারিত দামে। যা কোনোভাবেই যৌক্তি নয়।
তাই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বাসের ভাড়া কমানোর লক্ষ্যে আমরা তিনটি দাবি তুলে ধরেছিলাম। এই দাবিতে আমরা গত ২৬ অক্টোবর থেকে টানা ২১ দিন ধরে বিভিন্ন কর্মসূচী পালন করে আসছি। এরই ধারাবাহিকতায় আগামীকাল আমাদের ঘোষিত অর্ধবেলা হরতাল কর্মসূচী ছিলো। কিন্তু আজ জেলা প্রশাসক সাহেব সংবাদ সম্মেলন করে নন এসি বাসের ভাড়া ৫৫ টাকা থেকে ৫ টাকা কমিয়ে ৫০ টাকা এবং এসি বাসের ভাড়া ৭৫ টাকা থেকে ৫ টাকা কমিয়ে ৭০ টাকা করার ঘোষণা দিয়েছেন। যদিও আমাদের দাবি ছিলো ৪৫ ও ৬৫ টাকা, তারপরও ৫ টাকা কমানোর এ সিদ্ধান্তকে আমরা গ্রহন করছি, একইসাথে আগামীকালের হরতাল প্রত্যাহার করছি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামীতেও যে কোনো যৌক্তিক দাবি আদায়ে আমরা রাজপথে থাকবো।
এসময় তিনি জেলা প্রশাসক, বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন সহ সকল ইসলামী দলকে ধন্যবাদ জানান। একইসাথে যাত্রী অধিকার ফোরামের সাথে যুক্ত গণসংহতি আন্দোলন, ন্যাপ, নাগরিক কমিটি, আমরা নারায়ণগঞ্জ বাসীসহ সকল সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সংগঠক, খেলাঘরের উপদেষ্টা রথিন চক্রবর্তী, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি হাজী নুর উদ্দিন, ন্যাপ জেলা শাখার সাধারণ সম্পাদক এড. আওলাদ হোসেন, সিপিবি জেলা শাখার সভাপতি হাফিজ উদ্দিন, বাসদ জেলা শাখার আবু নাইম খান বিপ্লব, নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিকী, সাধারণ সম্পাদক জাহিদুল হক দিপু, সমমনার উপদেষ্টা দুলাল সাহা, যাত্রী অধিকার ফোরামের সদস্য সচিব ধীমান সাহা জুয়েল প্রমুখ।
এর আগে, গত ২৬ অক্টোবর নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভাড়া কমানোর দাবিতে ২২ দিনের কর্মসুচী ঘোষণা করেছিলো সংগঠনটির নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...