নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা
 প্রচ্ছদ   লীড নিউজ   কঠোর আন্দোলনে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করতে লিখিত আদেশ জারি করলো ডিসি
প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি / কঠোর আন্দোলনে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করতে লিখিত আদেশ জারি করলো ডিসি
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

হাসান উল রাকিব – নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জে ছাত্র সংগঠনের আন্দোলন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম দাবির প্রেক্ষিতে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করে লিখিত আদেশ জারি করেছে জেলা প্রশাসক। তবে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা বলেছেন শুধু লিখিত আদেশ জারি করলেই হবে না শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করতে প্রশাসনের কার্যকর ভামিকা বাস্তবায়নের দাবি জানিয়েছে।

গত ১৬ নভেম্বর বাস ভাড়া কমিয়ে ৫০ টাকা ও শিক্ষার্থীদের হাফ ভাড়া সিদ্ধান্ত নেওয়া হলে ১৭ নভেম্বরের হরতাল প্রত্যাহার করা হয়। এর পর ৫০ টাকা বাস ভাড়া কার্যকর করা হলেও শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করতে গড়িমসি শুরে করে পরিবহন মালিকরা।
এর পর নারায়ণগঞ্জের বিভিন্ন ছাত্র সংগঠন গত ১৮ নভেম্বর নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়।
এ বেঁধে দেওয়া সময় শেষ হলেও ১৯ নভেম্বর শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করা হয়নি। এতে ছাত্র সংগঠনগুলো ক্ষুব্ধ হয়ে ২০ নভেম্বর সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর ও লিখিত আদেশের দাবিতে অবস্থান নেয়। পরে সকাল ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত অবস্থান নেওয়ার পর জেলা প্রশাসক ছাত্র সংগঠনের নেত্রীবৃন্দের হাতে লিখিত আদেশের কপি তুলে দেন। পরে ছাত্র নেতৃবৃন্দরা ডিসি অফিসের অবস্থান বর্জন করে।
এ বিষয়ে ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ফারহানা মানিক মুনা তার ফেসবুক পেইজে লিখেন “লড়াইই অধিকার আদায়ের একমাত্র পথ।
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করে লিখিত আদেশ জারি করা হলো।”
এ বিষয়ে ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ফারহানা মানিক মুনা নারায়ণগঞ্জের খবর ডটকমকে জানিয়েছেন, শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করতে লিখিত আদেশ দেওয়া হয়েছে। আমরা আগামীকাল মাঠ পর্যায়ে মনিটরিং করবো পরিবহন মালিকরা শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করছে কিনা। আমরা দাবি করবো শুধু লিখিত আদেশ জারি করলেই হবে না শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করতে প্রশাসনের কার্যকর ভামিকা বাস্তবায়ন করতে হবে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহামুদুল হক নারায়ণগঞ্জের খবর ডটকমকে  জানিয়েছেন, ছাত্র জনতা, যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম ও সুশীল সমাজের দাবিতে নারায়ণগঞ্জ জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির অনুষ্ঠিতব্য সভার সিদ্ধান্ত মোতাবেক নারায়ণগঞ্জ বাস টার্মিনাল হতে মুক্তাঙ্গন (জিপিও জিরো পয়েন্ট) পর্যন্ত বাস ভাড়া ৫০ টাকা ও শিক্ষার্থীদের হাফ ভাড়া আদায়ের লিখিত আদেশ দেওয়া হয়েছে। সকল বাস মালিক ও সংশ্লিষ্টদের এ আদেশ কার্যকর করার জন্য বলা হয়েছে।
লিখিত আদেশে উল্লেখ করা হয়,
নারায়ণগঞ্জ জেলা যাত্রী ও পণ্য পরিবহণ কমিটির সিদ্ধান্ত মোতাবেক
নারায়ণগঞ্জ বাস টার্নিনাল হতে মুক্তাঙ্গন (জিপিও জিয়ো পয়েন্ট) পর্যন্ত মোট দূরত্ব ১৯.৯ কিলোমিটার।
বিঃ দ্রঃ ছাত্র জনতা, যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম ও সুশীল সমাজের অনুরোধের পরিপ্রেক্ষিতে এবং ডিজেলের দাম হ্রাস জনিত কারনে ০৭/১১/২০২৪ খ্রিঃ তারিখের নারায়ণগঞ্জ জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির অনুষ্ঠিতব্য সভার সিদ্ধান্ত মোতাবেক নারায়ণগঞ্জ বাস টার্মিনাল হতে মুক্তাঙ্গন (জিপিও জিরো পয়েন্ট) পর্যন্ত আসা-যাওয়ায় গড় দূরত্ব (ইউটার্ন সহ) ১৯.৯ কি.মি. হিসেবে উভয়ক্ষেত্রে মূল ভাড়া ৪৬ + ফ্লাইওভার টোল ৫০মোট ৫১ টাকার স্থলে ৫০ (পঞ্চাশ) টাকা হারে ধার্য্য করা হলো। এ ছাড়া বৃদ্ধি গ্যাস (CNG) চালিত যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সর্বনিম্ন ভাড়া বাসের ক্ষেত্রে ১০.০০ টাকা এবং মিনিবাসের ক্ষেত্রে ৮.০০ টাকা। এছাড়া আইডি কার্ড প্রদর্শন সাপেক্ষে ছুটির দিন ব্যতিত সকাল ০৭.০০ টা হতে রাত ০৮.০০ টা পর্যন্ত ছাত্র/ছাত্রীদের হাফ ভাড়া (কলেসনকৃত ভাড়া) নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...