নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   আদালতের নির্দেশনা যথাসময়ে পালন না করার জেলা সিভিল সার্জনকে ভৎসনা
মামলার শুনানী / আদালতের নির্দেশনা যথাসময়ে পালন না করার জেলা সিভিল সার্জনকে ভৎসনা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আলোচিত ব্যাবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যা মামলার ময়নাতদন্তের রিপোর্ট হাজিরসহ আদালতের নির্দেশনা যথাসময়ে পালন না করার কারনে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা.মুশিউর রহমানকে ভৎসনা করেছে আদালত।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মমিনুল ইসলামের আদালতে হত্যা মামলার শুনানির সময় এ ঘটনা ঘটে।

সাব্বির হত্যা মামলার অন্যতম আসামি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের আইনজীবী অ্যাডভোকেট রবিউল হোসেন জানান, যেহেতু এটি একটি হত্যা মামলা। এখানে ময়নাতদন্তের বিষয় আছে। সিভিল সার্জন এটা নিয়ে অনেক ধীর গতিতে কাজ করেছে। এজন্য আদালত আজ তাকে ডেকে এনে ভৎসনা করেছে। তিনি আদালতের কথা যথাসময়ে পালন করেননি।
তিনি আরও বলেন, আগামী ২৬ তারিখ এই মামলার যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে। আমরা আমাদের পয়েন্টগুলো সেখানে তুলে ধরব। বাদী তৈমূর আলম খন্দকার যে রাজনীতি উদ্দ্যেশ্য হাসিলের জন্য এ মামলা করেছেন সেটা আদালতে প্রমান করবো এবং জাকির খান বেকসুর খালাস পাবেন। আজ বিচারের শেষ পর্ব ছিল। রাষ্ট্রপক্ষ আদালতে তাদের বক্তব্য উপস্থাপন করেছে। আমরা কোন সাফাই সাক্ষী দেব না বলেছি। আপনারা জানেন এ মামলার ঘটনার সময় জাকির খান বিদেশে ছিল। গতকালও তিনজন আইও জেরায় বলেছে তদন্তের সময় এবং ঘটনার সময় জাকির খান বিদেশে ছিল। তিনি থাইল্যান্ডে চিকিৎসার জন্য ছিলেন সেসময়৷ আমরা আদালতে অরিজিনাল পাসপোর্ট জমা দিয়েছি। এই মামলায় আর নতুন কোন সাক্ষী হবে না।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...