নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   লীড নিউজ   আড়াইহাজারে নিষিদ্ধ পলিথিন বন্ধে কোন উদ্যোগ নেই 
প্রশাসনের পদক্ষেপ নেই / আড়াইহাজারে নিষিদ্ধ পলিথিন বন্ধে কোন উদ্যোগ নেই 
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

শাহাজাহান কবির – আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে  এখনো পর্যন্ত কোন উদ্যোগ নিতে দেখা যায়নি। পৌর সদরসহ উপজেলার সব কয়টি হাট বাজার এবং রাস্তার মোড় গুলোর দোকান পাটে নিষিদ্ধ পলিথিনে দ্রব্য সামগ্রী বিক্রি ও বহন করা হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে সন্তোষজনক কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি।

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার আড়াইহাজার পৌর সদরসহ বিভিন্ন এলাকায় শতাধিক হাটবাজার ও প্রায় দেড় শতাধিক রাস্তার মোড়ে অসংখ্য দোকানপাট রয়েছে। এ সমস্ত দোকানপাটে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করে দ্রব্য সামগ্রী বিক্রি করা হচ্ছে। ক্রেতারা পলিথিনে করে দ্রব্য সামগ্রী বহন করে নিয়ে যত্রতত্র পলিথিন গুলো ফেলে রাখেন। পলিথিন গুলো অপচনশীল হওয়ায় যেখানে ফেলে রাখা হয় সেখানে পলিথিনের স্তুপে পরিণত হচ্ছে। ফসলি জমিতে এ সমস্ত পলিথিন পড়ে থাকলে জমির উৎপাদন ক্ষমতা কমে যায়।
পলিথিন গুলো অপচনশীল হওয়ায় জমিতে চাষবাস করতে সমস্যা হয়। ইতিপূর্বেও যখনই যে সরকার ক্ষমতায় এসেছেন পলিথিনের ব্যবহার বন্ধ করার জন্য বিভিন্ন সময়ে উদ্যোগ নিলেও  সেগুলো কাজে পরিণত হতে দেখা যায়নি। বর্তমানেও পলিথিনের ব্যবহার বন্ধে সরকারিভাবে কোন উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না।
এব্যাপারে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেনের সাথে কথা বললে তিনি জানান, পলিথিন বন্ধে পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্টদেরকে সাথে নিয়ে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...