নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   লীড নিউজ   নিহত মেধারী শিক্ষার্থী ওয়াজেদ সিমান্ত হত্যার বিচার কার্যকর ও নিরাপত্তার দাবিতে মানববন্ধন
ছিনতাই রাহাজানি বৃদ্ধি / নিহত মেধারী শিক্ষার্থী ওয়াজেদ সিমান্ত হত্যার বিচার কার্যকর ও নিরাপত্তার দাবিতে মানববন্ধন
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত এআইইউবি কলেজ ও বিশ্ব বিদ্যালয়ের মেধারী ছাত্র ওয়াজেদ সিমান্ত হত্যাকারীদের গ্রেফতার ও বিচার কার্যকরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগারের সমানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন ও এলাকাবাসির উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় নিহত ওয়াজেদ সিমান্তকে স্মরন করে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় মানববন্ধন প্রতিবাদ সভায় বক্তারা বলেন, নারায়ণগঞ্জে ছিনতাই অপরাধ প্রবনতা বেছেড়ে। আজ শহরবাসি নিরাপত্তা হীনতায় ভুগছে। আইনশৃংখলাবাহিনী এখনই কার্যকরি পদক্ষেপ না নিলেন ওয়াজেদ সিমান্তর মত আরো মেধাবী জীবন ঝড়ে যানে। এসময় তারা ওয়াজেদ সিমান্ত হত্যার আসামীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাসি কার্যকরের দাবি জানান। এসময় বক্তব্য রাখেন নিহত শিক্ষার্থী ওয়াজেদ সিমান্তের পিতা হাজী আলম পারভেজ, বোন প্রিয়া, রাজনৈতিক হাজী শাহীন, মোয়াজ্জেম হোসেন পন্টি, ব্যাবসায়ী নেতা মোঃ সুজন আহমেদ, উল্লাস সংগঠনের সভাপতি জি এম কুদরত, প্রেরণা সংগঠনের সভাপতি রাকিব উল হাসান, উৎস সংগঠনের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, আইনজীবী নজিবুল্লাহ বিপু সহ এলাকার বিশিষ্টজনরা এসমম বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ভোর সাড়ে ৫টায় দেওভোগের ভাষা সৈনিক মমতাজ বেগম সড়কের আলী আহাম্মদ চুনকা পাঠাগারের সামনে দুর্বৃত্তরা ওয়াজেদ সীমান্তকে ছুরিকাঘাত করে। হামলার পর তার কাছ থেকে মোবাইল ফোন ও ১৮০০ টাকা লুট করে পালিয়ে যায়। গুরুতর আহত সীমান্তকে প্রথমে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, কিন্তু ১৪ ডিসেম্বর রাতে তার মৃত্যু হয়। এঘটনায় পুলিশ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...