নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   ফতুল্লায় ফিজাকে হত্যা করে স্বামী মুন্না পরিবার নিয়ে পালিয়েছে 
নির্যাতন করে নির্মম ভাবে হত্যা / ফতুল্লায় ফিজাকে হত্যা করে স্বামী মুন্না পরিবার নিয়ে পালিয়েছে 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ফতুল্লার নয়ামটি এলাকায় স্ত্রী ফিজিয়াকে (২১) হত্যা করে স্বামী মুন্না তার পরিবার নিয়ে পালিয়ে গেছে। বৃহস্পতিবার বিকেলে নয়ামাটির বাড়িতে মুন্না তার পরিবার মিলে ফিজাকে হত্যার পর জানালার গ্রিলের মধ্যে ওড়না পেচিয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজিয়েছে বলে অভিযোগ। মুন্না ফিজিয়ার ঘরে মোরসালিন নামে ২ বছরের এক পুত্র সন্তানও রয়েছে।

ফতুল্লার কুতুবপুর লামাপাড়া নয়ামাটি এলাকায় স্বামী মুন্না কর্তৃক স্ত্রীকে হত্যা করে শিশু সন্তানকে নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়িতেই মুন্না তার স্ত্রী মোসা.ফিজাকে হত্যা করে ঘরের জানালার গ্রিলের মধ্যে ওড়না পেচিয়ে ঝুলিয়ে রাখে।
হত্যাকান্ডের শিকার ফিজার বাবা মোহাম্মদ আলী জানান ,প্রায় ৫ বছর পুর্বে ইসলামী শরীয়াহ মোতাবেক কুতুবপুর নয়ামাটি এলাকার মনু মিয়ার ছেলে আসাদুজ্জামান মুন্নার সাথে তার একমাত্র মেয়ে ফিজাকে বিবাহ দেন। পরে তারা জানতে পারে মুন্না আগে বিয়ে করে প্রথম স্ত্রীর কথা গোপন রেখেছিল।
তিনি বলেন,বিয়ের পর থেকেই মুন্নার আচরন ভাল ছিলনা। কারনে অকারনে তিনি তার মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করতো। এ নিয়ে একাধিকবার পারিবারিকভাবে বিচারও হয়েছে। এ নিয়ে ফতুল্লা মডেল থানায় সাধারনডায়েরী ও অভিযোগও করা হয়েছিলো মুন্নার বিরুদ্ধে। প্রায় ৬ মাস পুর্বে আমাদের সবাইকে মুন্না বলে যে,পুর্বের মত আর কোন খারাপ আচরন করবেনা আমার মেয়ের সাথে। এ কথা বলে আমার মেয়েকে পুনরায় তাদের বাড়িতে নিতে আসেন। আমরা পরিবারের সবাই একত্রিত হয়ে একমাত্র নাতি মোরসালিনের কথা চিন্তা করে আমার মেয়ে ফিজাকে মুন্নার সাথে তাদের বাড়িতে পাঠাই। অদ্য বৃহস্পতিবার বিকেলে আমার মেয়েকে মারধর করে ঘরের গ্রিলের সাথে ওড়না পেচিয়ে ঝুলিয়ে রেখে মুন্না তার মা ও বোনদের নিয়ে এবং আমাদের ৩ বছরের নাতি মোরসালিনকে নিয়ে গা ঢাকা দেয়।
এ দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মো.ইমানুর। তিনি লাশের সুরতহাল দেখে লাশটি পোষ্ট মর্টেম করার জন্য নগরীর ১০০ শষ্যা হাসপাতালে পাঠায়।
অপরদিকে গৃহবধু ফিজাকে হত্যা করে ঘরের জানালার গ্রিলের সাথে ওড়না পেচিয়ে ঝুলিয়ে রাখার পর স্থানীয়রা বলেন, অত্র এলাকার সবচেয়ে খারাপ পরিবার হিসেবেই পরিচিত মুন্নাগং। মুন্নার বাবা মনু মিয়া একজন চিহিৃত মাদক ব্যবসায়ী,তার চাচাতো ভাই  চুন্নু ও রানা মোল্লা একাধিক মামলা রয়েছে। গত সপ্তাহে ফতুল্লা মডেল থানার এসআই মাহমুদ রনি ১০০ কেজি গাজাঁসহ মুন্নার অপর চাচাতো ভাইকে গ্রেফতার করেছিলো। আমরা চাই গৃহবধু ফিজা হত্যাকান্ডে তার স্বামী মুন্না ও তার পরিবারকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...