নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   সোনারগাঁয়ে মাসব্যাপী কারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু ১৮ জানুয়ারি
মাসব্যাপী লোকজ মেলা / সোনারগাঁয়ে মাসব্যাপী কারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু ১৮ জানুয়ারি
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সুমন মিয়া – সোনারগাঁ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে ১৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব -২০২৫।

বুধবার (১৫ জানুয়ারি)  দুপুরে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় উৎসব ও মেলার তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম।

মেলার উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
মতবিনিময় সভায় জানানো হয়, উৎসব ১৮  জানুয়ারি  থেকে শুরু হয়ে চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত উৎসব চলবে।
এবারের মেলায়  সাধারণ স্টল ও কর্মরত কারুশিল্পী প্রদর্শনীর ৩২টি স্টলসহ মোট ১০০টি স্টল থাকবে। দেশের বিভিন্ন জেলার ৬৪ জন কারুশিল্পী এতে অংশ নেবেন।
আবহমান গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিবছরই মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসবের আয়োজন করে।
এবারের মেলায় থাকবে সোনারগাঁওয়ের জামদানি, মৌলভীবাজার ও মুন্সিগঞ্জের শীতল পাটি, মাগুরা ও ঝিনাইদহের শোলাশিল্প, রাজশাহীর শখের হাঁড়ি ও মৃৎশিল্প, কক্সবাজারের ঝিনুকশিল্প, রংপুরের শতরঞ্জি, ঠাকুরগাঁয়ের বাঁশের কারুশিল্প, কাঠের চিত্রিত হাতি-ঘোড়া-পুতুল, কুমিল্লার খাদিশিল্প, তামা-কাঁসা-পিতলের কারুশিল্প, রাঙ্গামাটি, বান্দরবান জেলার ক্ষুদ্র-নৃ- গোষ্ঠীর কারুশিল্প, কিশোরগঞ্জের টেরাকোটা পুতুল, বগুড়ার লোকজ খেলনা ও বাদ্যযন্ত্র কারুশিল্পী ৷মাসব্যাপী লোকজ উৎসবে প্রতিদিন  বাউলগান, পালাগান, ভাওয়াইয়া-ভাটিয়ালীগান, জারি-সারিগান, হাছন রাজারগান, শাহ আব্দুল করিমের গান, লালন সঙ্গীত, ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ নৃত্যনাট্য, গ্রামীণ খেলা, লাঠিখেলা, ঘুড়ি ওড়ানো, চর্যাগান, লোকগল্প বলা আয়োজন করা হবে।
মতবিনিময় সভায় সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারজানা রহমান, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমাম, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক একে এম আজাদ সরকার, সোনারগাঁও থানা বিএনপির সাধারণ মোশারফ হোসেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, অধ্যক্ষ ফরিদা ইয়াসমিন, ট্যুরিস্ট পুলিশ ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন, সোনারগাঁও সরকারি কলেজের সদ্য যোগদানকারী অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবুল কালাম,সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...