নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   মাধবপাশায় রনি বাহিনীর তান্ডব ফাঁকা গুলিবর্ষণে ব্যাপক ভাংচুর লুটপাট
তান্ডব / মাধবপাশায় রনি বাহিনীর তান্ডব ফাঁকা গুলিবর্ষণে ব্যাপক ভাংচুর লুটপাট
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ১নং মাধবপাশা সেনপাড়া এলাকায় অপরাধের স্বর্গরাজ্য গড়ে তুলেছে কুখ্যাত মাদক সন্ত্রাসী রনি ওরফে তাউরা রনি ও তার বাহিনী। মাদক ব্যবসা থেকে শুরু করে চুরি, ডাকাতি, ছিনতাই,  চাঁদাবাজী,রাহাজানি ও খুন-খারাবিসহ নানা অপকর্ম করে আসছে দুর্ধর্ষ এই চক্রটি। কারণে-অকারণে অহেতুক এলাকাবাসীর উপর অত্যাচারের স্টীমরোলায় চালায় তারা। রনি বাহিনীর সদস্যরা ভয়ংকর অস্ত্রধারী হওয়ায় নিরীহরা প্রতিবাদের সাহস পাচ্ছে না।

যে কারণে বিনাবাধায় তারা এলাকায় যাচ্ছেতাই করে বেড়াচ্ছে। এসবের শেল্টারে রনি ওরফে তাউরা রনি নিজেই সরাসরি নেতৃত্ব দিয়ে আসছে। অপকর্মের ধারাবাহিকতায় রনি বাহিনী বেশ কিছুদিন ধরে ১নং মাধবপাশা বড় জামে মসজিদের টয়লেটের তালা ভেঙ্গে সেটি জোরপূর্বক ব্যবহার করে আসছিল। এ ব্যাপারে মসজিদ কর্তৃপক্ষ বাধা দিলে এতে ক্ষিপ্ত হয়ে ওঠে তারা। এক পর্যায়ে ১নং মাধবপাশার সইল্যা মিয়ার ছেলে রনি ওরফে তাউরা রনি,সেনপাড়ার অকিলউদ্দিনের ছেলে আশরাফুল,দুলাল মিয়ার ছেলে বাপ্পী, ২নং মাধবপাশার দীল মোহাম্মদের ছেলে ইনসান,রনির স্ত্রী সিমু রানী,দুলাল মিয়ার স্ত্রী পিয়ারা বেগমসহ ১০/১২জনের একটি সংঘবদ্ধ দল গত ১৫ জানুয়ারী রাত ১১টায় ওই মসজিদের স্টোর রুমের তালা ভেঙ্গে প্রায় দেড়লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ সময় হামলাকারীরা দেশী-বিদেশী অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে ঘারমোড়া এলাকার কালাচান মিয়ার ছেলে ইসলামের বসত ঘরে ৩রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে আতংক সৃষ্টি সৃষ্টিসহ ধারালো অস্ত্র দিয়ে বাড়ি-ঘর কোপায়।

পরে তারা ইসলামকে অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের কাছ থেকে নগদ ১লাখ টাকা নিয়ে যায়। বর্তমানে সন্ত্রাসী রনি বাহিনীর ভয়ে তটস্থ ইসলামসহ আশ পাশের পরিবারের লোকজন। উপায়ন্তর না পেয়ে ১৬ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে হামলার শিকার ভুক্তভোগী ইসলাম বাদী হয়ে রনি ও তার বাহিনীর ৫ সদস্যের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামী করে বন্দর থানা ও বাংলাদেশ সেনাবাহিনীর স্থানীয় ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...