নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচনে বদু প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত
নির্বাচন / হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচনে বদু প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচনে বদু প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ৩০ জানুয়ারী ) সকালে দেওভোগ হৃদম কমিউনিটি সেন্টারে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচন ( ২০২৫ – ২০২৭) আলহাজ্ব বদিউজ্জামান বদু এর নেতৃত্বাধীন হোসিয়ারী মালিক ঐক্য জোট এর  এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

উক্ত পরিচিতি সভায় সভাপতির বক্তব্যে বদিউজ্জামান বদু বলেন, ১৫ বছর পূর্বে আমি একটি এফডিআর করেছিলাম যেটা আর কয়েকমাস পর শেষ হবে। তখন ঐ টাকা দিয়ে আমাদের উন্নয়ন কাজ করতে পারবো এবং আপনাদের জন্য ক্লাবের ব্যবস্থাও করা হবে। অনেকে জানেই না সমিতি আছে নাকি নাই। হোসিয়ারী মালিকদের কল্যানে যা যা করনীয় সব কিছু করবো। সবচেয়ে বড় জিনিস হচ্ছে অনেক দিন পর উৎসবমূখর পরিবেশে নির্বাচন হচ্ছে। আমার বিশ্বাস আমার পুরো প্যানেলের ১৮ জনকেই আপনারা ভোটের মাধ্যমে জয়যুক্ত করবেন । আপনারা দেখেছেন আমি কখনো কোনো অন্যায় কাজেকে প্রশ্রয় দেইনি আগামীতে ইনশাআল্লাহ দিবোনা।
তিনি আরও বলেন,  মার্কেটে ছিনতাইকারীর সংখ্যা বেড়ে গেছে তাই ইতিমধ্যে মার্কেটের জন্য দুটি গেইট এর অর্ডার করেছি। দোকানদার যারা আছেন দোকানের ভিতরে এবং বাইরে উভয় স্থানে সি সি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করুন। এর কারন হলো কোন নির্বাচন হয় নি। আর আপনাদের কাছে আমার দাবী রইলো যেহেতু আপনারা আমাকে চেয়ারম্যান বানাতে চান তাই আমাকে পুরো প্যানেলে ভোট দিয়ে জয়যুক্ত করুন।
আলহাজ্ব বদিউজ্জামান বদুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সাধারণ গ্রুপের পরিচালন পদ প্রার্থী আব্দুস সবুর খান সেন্টু, মনির হোসেন খান, মো.দুলাল মল্লিক, আতাউর রহমান, মো.মিজানুর রহমান, আলহাজ্ব মো.মনির হোসেন, হাজী মো.শাহীন, মো.আব্দুল হাই, বৈদ্যনাথ পোদ্দার, মো.মাসুদুর রহমান, মো.পারভেজ মল্লিক ও এসোসিয়েট গ্রুপ থেকে সাঈদ আহমেদ স্বপন, মো.নাসির শেখ, মো.বিল্লাল হোসেন, অনিল বাবু, হিরু শেখ ও নাসিম আহমেদ।
প্রসঙ্গত, আগামী ১৮ জানুয়ারি প্রার্থীদের ক্রমিক নম্বরসহ তালিকা প্রকাশ করা হয় এবং ৩ ফেব্রুয়ারী সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ ক্লাবে ভোট গ্রহণ চলবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...