নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   প্রতিবন্ধীদের মাঝে জেলা প্রশাসনের হুইল চেয়ার ও শিক্ষা উপকরণ বিতরণ
মানবতা / প্রতিবন্ধীদের মাঝে জেলা প্রশাসনের হুইল চেয়ার ও শিক্ষা উপকরণ বিতরণ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ জেলার প্রতিবন্ধী ব্যক্তি ও শিশুদের মাঝে হুইল চেয়ার এবং শিক্ষা সহায়তা উপকরণ বিতরণ করেছে নারায়ণগঞ্জ  জেলা প্রশাসন। রবিবার (২ ফেব্রুয়ারী) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন ও জেলা পরিষদের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ ইসলাম জাহিদুল মিঞা।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, সমুদ্রে উত্তাল ঢেউ না থাকলে তা ফুটে উঠেনা। তেমনি মানুষের সৌন্দর্য তার মানবিকতায়। মানুষ সৃষ্টির সেরা জীব, সেটা প্রকাশ করার মাধ্যম হলো তার মানবিকতায়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন সকলকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে। তাহলেই জেলার প্রতিবন্ধী ব্যক্তি ও শিশুরা এদেশে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করবে।অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সাকিব আল রাব্বির সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান,

অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ মাশফাক রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বেগম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আসাদুজ্জামান ও নারায়ণগঞ্জ জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মোঃ সোহাইল সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...