নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   মহানগর   সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে বন্দরে ৭ গ্রামবাসীর প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল
প্রতিবাদ / সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে বন্দরে ৭ গ্রামবাসীর প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ বন্দরে  নির্মাণাধীন এক শিল্পপ্রতিষ্ঠান দখলে নিতে বহিরাগত সন্ত্রাসীদের  কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছেন  ৭ গ্রামবাসী ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

শনিবার (৮ ফেব্রুয়ারী) সকাল ১০টায় বন্দর উপজেলার  ধামগড়  ইস্পাহানি বাজার এলাকায় এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় ধামগড় ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল মতিন ভাষানির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এড. বিল্লাল হোসেন। এসময় বক্তব্য রাখেন ধামগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মেম্বার,  বিএনপি নেতা সোহেল,  নাসিরউদ্দিন ও নাসিক ২৬ নং ওয়ার্ড বিএনপি নেতা নুরুল ইসলাম নারু প্রমুখ।
বক্তরা বলেন, ধামগড় এলাকায় অবস্থিত এসএফ ডেনিস এ্যাপারেলস লিমিটেড নামে একটি শিল্পপ্রতিষ্ঠানের নির্মাণ কাজ পরিচালনা করতো বন্দর উপজেলা আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মো. আইয়ুব মেম্বার।

গত  ৫ আগস্টের পর কোম্পানির নির্মাণকাজ  পরিচালনার জন্য স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ দাবি জানান।  তার পর থেকে  আওয়ামীলীগ নেতা আইয়ুব গত ৫ ফেব্রুয়ারি সকালে সিদ্ধিরগঞ্জের   শীর্ষ সন্ত্রাসী ঢাকাইয়া জালাল,  পান্ডব ও  নাসিক ২৬ নং ওয়ার্ড লক্ষণখোলা এলাকার আওয়ামীলীগ নেতা শাহ আলম, ফয়সালের  নেতৃত্বে ১০০/১৫০ জন লোক অস্ত্রেসস্ত্রে নিয়ে এলাকায় মহড়া শুরু করে । এসময় ধামগড়, মনারবাড়ি, রামনগর, ছালামত, সোনাচরা, বনগন, তালতলা গ্রামের ৪ থেকে ৫ শতাধিক বিক্ষুদ্ধ লোকজন একত্রিত হয়ে বহিরাগত  সন্ত্রাসীদের অবরুদ্ধ করে রাখে।  পরে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের হস্তক্ষেপে অবরুদ্ধ সন্ত্রাসীদের ছেড়ে দেয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে বলে ৮ জনকে আসামি করে বন্দর থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন।  এ মিথ্যা অভিযোগ সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন প্রতিবাদ সভায় অংশ নেয়া নেতৃবৃন্দ।  #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...