নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   চলতি সপ্তাহে সরকারি চাকুরের টানা ৫ দিন ছুটির সুযোগ
চলতি সপ্তাহে সরকারি চাকুরের টানা ৫ দিন ছুটির সুযোগ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৩ অক্টোবর, ২০২২

সরকারি চাকরিজীবীরা চলতি সপ্তাহে টানা পাঁচ দিন ছুটির সুযোগ নিতে পারেন। এর জন্য নিতে হবে এক দিনের ছুটি। তাহলে মিলে যাবে টানা পাঁচ দিনের ছুটি। বৃহস্পতিবার (৬ অক্টোবর) ছুটি নিলেই এ হিসাব মিলে যাবে।এ বছরের সরকারি ছুটির তালিকা অনুযায়ী বুধবার (৫ অক্টোবর) দুর্গাপূজার (বিজয়া দশমী) জন্য একদিন সাধারণ ছুটি থাকবে। পরের দিন বৃহস্পতিবার (৬ অক্টোবর) অফিস খোলা থাকবে। তবে শুক্র ও শনিবার (৭ ও ৮ অক্টোবর) সাপ্তাহিক ছুটি এবং এর পরদিন রোববার (৯ অক্টোবর) ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছুটি আছে। ফলে যদি কোনও সরকারি চাকরিজীবী বৃহস্পতিবার ছুটি নেন, তবে তিনি টানা পাঁচ দিন ছুটি ভোগ করতে পারবেন। কেউ যদি দুর্গাপূজার ছুটি শেষে বৃহস্পতিবার অফিস করেন, তিনি টানা তিন দিনের ছুটি পাবেন।
হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে শারদীয় দুর্গাপূজা সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। দেশের সর্বত্র সার্বজনীন দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে পূজা শেষ হয়। এদিন সরকারি ছুটি।
অন্যদিকে, ইসলাম ধর্মের সর্বশেষ নবী ও রাসূল হজরত মুহাম্মদের (সা.) জন্ম ও মৃত্যুর দিন হিজরি বর্ষের ১২ রবিউল আউয়াল (৯ অক্টোবর)। সৌদি আরবের মক্কা নগরে ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিস্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন। দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নামে পরিচিত। দিনটিকে অশেষ পুণ্যময় ও আশীর্বাদধন্য দিন হিসেবে বিবেচনা করেন ধর্মপ্রাণ মুসলমানরা। এদিন দেশে সরকারি ছুটি থাকে।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...