নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ
 প্রচ্ছদ   মহানগর   সিদ্ধিরগঞ্জে সঙ্ঘবদ্ধ ভাবে এক নারীকে ধর্ষণ দুইজন গ্রেফতার
সঙ্ঘবদ্ধ ধর্ষণ / সিদ্ধিরগঞ্জে সঙ্ঘবদ্ধ ভাবে এক নারীকে ধর্ষণ দুইজন গ্রেফতার
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে এক গার্মেন্টকর্মীকে সঙ্ঘবদ্ধ ভাবে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাকৃতরা হলো ঘটনার মূল হোতা মো: শরীফ (২৭) এবং মো: মিজান (৪০)। এর আগে নির্যাতিতা ওই নারী গার্মেন্টকর্মী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় তিন জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। মামলা উপরিউক্ত আটকরা ছাড়াও আরেকজন আসামী মো: ফয়সাল (৪০) পলাতক রয়েছে বলে জানায় পুলিশ।

গ

মামলায় নির্যাতিতা ওই নারী উল্লেখ করে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাড়ীতে সে তার ভাগ্নীকে নিয়ে বসবাস করে। পেশায় সে একজন গার্মেন্টকর্মী। গত ৮ ফেব্রুয়ারী (শনিবার) তার এক ভাতিজা বেড়াতে আসে তাদের ভাড়া বাড়িতে। রাত বেশী হওয়ায় তার ভাতিজা আর বাড়ি ফিরে যেতে না পেরে তাদের বাড়িতেই রাত্রি যাপন করে। পরে ওই রাতে আনুমানিক সোয়া বারোটার দিকে শরীফ, ফয়সাল ও মিজান তার সাথে কথা আছে বলে আমাকে ডেকে ঘর থেকে বের করে। এসময় তারা ওই নারীর এবং আশেপাশের ভাড়াটিয়াদের ঘরের দরজার সিটকিনি বাহির থেকে লাগিয়ে দেয়। পরে শরীফ ও ফয়সাল ওই নারীকে মুখ চেপে ধরে পাশের একটি রান্না ঘরে নিয়ে যায়।

এসময় তাকে নানা রকম ভয়ভীতি ও হত্যার হুমকি দেখিয়ে শরীফ ও ফয়সাল পালাক্রমে ধর্ষণ করে। এবং ঘটনা কারো কাছে জানালে তার সাথে থাকা ভাগ্নি ও ভাতিজাকে খুন করে ফেলবে বলে হুমকি দিয়ে চলে যায়। পরে ওই নারী বিষয়টি থানা অবহিত করলে এ ঘটনায় মামলা রুজু হয় এবং অভিযুক্ত দুজনকে আটক করে।এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনূর আলম জানায়, এক নারী গার্মেন্টকর্মীকে ধর্ষণের ঘটনায় তিন জনের নামে মামলা হয়েছে। তাদের মধ্য থেকে আমরা দুজনকে আটক করেছি। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামীকেও আমরা ধরার জন্য অভিযান করছি। খুব দ্রুতই তাকে ধরে ফেলতে পারবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...