নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   লীড নিউজ   মোহাম্মদ আলী রেজা রিপনের মৃত্যুতে বিভিন্ন মহলের গভীর শোক প্রকাশ
একজন দক্ষ সংগঠকের প্রয়ান / মোহাম্মদ আলী রেজা রিপনের মৃত্যুতে বিভিন্ন মহলের গভীর শোক প্রকাশ
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বর্ষিয়ান জননেতা পৌরপিতা আলী আহাম্মদ চুনকা’র বড় ছেলে ও সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর ছোট ভাই মোহাম্মদ আলী রেজা রিপনের ইন্তেকালে সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে।

তার প্রয়ানে রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

মোহাম্মদ আলী রেজা রেজা রিপন জীবদ্দশায় একজন দক্ষ সংগঠক, রাজনৈতিক ও তরিকাপন্থি মুত্তাকীন ছিলেন। তিনি তার নিজ বাড়িতে খানকায়ে দারুল ইসক খাজা নাজমুল হাসান খানকা শরীফে তরিকতপন্থি সকল কার্যক্রম দক্ষতার সাথে পরিচালনা করে দীর্ঘদিন তরিকার খেজমত করে এসেছেন। একাধারে ২ নং বাবুরাইল আজমীরী গলি খাজা গরিবে নেওয়াজ ওরশ কমিটির সাধারন সম্পাদক হিসেবে সাতদিন ব্যাপী ঐতিহ্যবাহী খাজা মঈনুদ্দিন চিশতি রহঃ এর ওরশ মোবারক অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে এসেছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন স্কুল মাদ্রাসার কমিটিতে যুক্ত থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক জীবনে তিনি নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতির দায়িত্ব পালন করেছেন। মেয়র আইভীর সবগুলো নির্বাচন পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
আজ সকাল সাড়ে আটটায় পশ্চিম দেওভোগ নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে এক ছেলে স্ত্রী ভাই বোন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজের জানাজা আজ সোমবার ৭ মার্চ বাদ আসর শহরের পশ্চিম দেওভোগ চেয়ারম্যান বাড়ী সংলগ্ন বায়তুল নুর জামে মসজিদে বাদ আসর অনুষ্ঠিত হবে
তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।  #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...