নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   ইসরায়েল একটি দখলদার রাষ্ট্র : তরিকুল সুজন
প্রতিবাদ / ইসরায়েল একটি দখলদার রাষ্ট্র : তরিকুল সুজন
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ইসরাইয়েল কৃর্তক ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী হরতালের সমর্থনে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ বিকাল ৫ টায় সোমবার (৭ এপ্রিল) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে জাহিদ সুজনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মহানগর কমিটির সমন্বয়কারী নিয়ামুর রশীদ বিপ্লব।

বিক্ষোভ সমাবেশে তরিকুল সুজন বলেন, ফিলিস্তিনের জনগণ আমাদের স্বজন আর ইসরায়েল একটি দখলদার রাষ্ট্র। ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা হল ইউরোপিয়ান দখলদারি ঔপনিবেশিক প্রকল্প।
প্যালেস্টাইনের নিরস্ত্র মানুষের ওপর এই বর্বরোচিত হামলা হচ্ছে ফিলিস্তিনকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার এক জায়নবাদী নীলনকশা। পুরো পশ্চিমা বিশ্ব এই হত্যাযজ্ঞে মদত জোগাচ্ছে। আর্ন্তজাতিক যুদ্ধ বিরতি চুক্তি অমান্য করে গত ১৮ মাসে ১৮ মাসে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে গাজায় নিহত হয়েছে ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি, যাদের মধ্যে আছে অনেক শিশু। বোমা মেরে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে গাজার রাফাহ, খান ইউনিসসহ অন্যান্য শহর। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ, শরণার্থী শিবির-কোনও স্থাপনাই ইসরায়েলের হামলার হাত থেকে রেহাই পায়নি। হাজার হাজার টন বোমা ফেলে ফিলিস্তিনকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। এই হামলার বিরুদ্ধে খোদ ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী প্রতিবাদের ঝড় উঠেছে কিন্তু ইসরায়েল তাতে তোয়াক্কা করছে না।

কারণ তার প্রতি সমর্থন রয়েছে যুদ্ধবাজ মার্কিন যুক্তরাষ্ট্রের। এ পর্যন্ত ৯০ জনের বেশি সাংবাদিক নিহত হয়েছেন গাজা আক্রমণে। এ ছাড়া ২৮৩ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন, ১৩৫ জন জাতিসংঘ কর্মী নিহত হয়েছেন, যা জাতিসংঘের ইতিহাসে সর্বোচ্চ।সভাপতির বক্তব্যে নিয়ামুর রশীদ বিপ্লব বলেন, জাতিসংঘের ১৯২ টি দেশের মধ্যে ১৪৭ টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। বিশ্ব জনমতকে উপেক্ষা করে, ফিলিস্তিন জনগণের নিজস্ব ভূমির অধিকার কেড়ে নিয়ে জায়নবাদী নীতি প্রতিষ্ঠার লক্ষ্য জাতিসংঘ ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে না। আমরা জাতিসংঘের প্রতি আহ্বান জানাই, ফিলিস্তিনের গণহত্যা বন্ধ করতে হবে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে।বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, মহানগরের নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকার, জেলা কমিটির অর্থ সম্পাদক নাজমা বেগম, জেলা কমিটির প্রচার সম্পাদক শুভ দেব, জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য রাইসুল রাব্বি, জেলা কমিটির সদস্য আলমগীর হোসেন আলম, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির জেলা কমিটির আহ্বায়ক আবদুল আল মামুন, মহানগর কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য মেহেদী হাসান উজ্জ্বল, সিদ্ধিরগঞ্জ থানা কমিটির যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জয়, ১৮ নং ওয়ার্ড কমিটির আহ্বায়ক শুক্কুর মাহমুদ জুয়েল প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...