নারায়ণগঞ্জ  শুক্রবার | ১০ই এপ্রিল, ২০২৬ | ২৭শে চৈত্র, ১৪৩২ বসন্তকাল | ২১শে শাওয়াল, ১৪৪৭

শিরোনাম
  |   অনুমোদনহীন মোড়কে ভোজ্য তেল বিক্রির অপরাধে দেড় লাখ টাকা জরিমানা   |   হোসেনপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে অনিয়মের অভিযোগ,ক্ষোভ এলাকাবাসী   |   গার্মেন্টসের ঝুট নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ দু’জন গুলিবিদ্ধ আহত পাঁচ   |   জমি নিয়ে বিরোধ পুকুরে বিষ প্রয়োগ করে ১০ লাখ টাকা মাছ হত্যার অভিযোগ   |   ৪ বছর পর নয়ন মিয়া হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১   |   মানুষ নিরাপদ অভিবাসনের সঠিক পথ জানলে মানবপাচার রোধ সম্ভব হবে   |   নবাববাড়ি মার্কেটে আগুন দেওয়া অপরাধী দেলাওয়ারকে পুলিশ গ্রেফতার করেছে   |   বন্দরে ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপযস্ত   |   কৃষকের শতাধিক সবজী গাছ কেটে নিল দুর্বৃত্তরা   |   ইটিপি প্লান ছাড়া পরিচালিত তিনটি ডায়িংয়ের  বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন   |   বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত   |   নারায়ণগঞ্জ ক্লাব স্বাধীনতা কাপ স্নুকার চ্যাম্পিয়নশীপ উদ্বোধন    |   কাঁচপুরে দিঘি থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার   |   নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার, পাশবিক নির্যাতনে হত্যা পুলিশ   |   শম্ভুপুরা ইউনিয়নে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান শিমুল   |   ৮৮ লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড   |   দুটি ইটভাটায় অভিযান আইন লংঘনে এক লাখ বিশ হাজার টাকা জরিমানা   |   মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান দুই গ্রুপের সংঘর্ষ পুলিশের লাঠিচার্জ   |   ৩২ কেজি গাঁজা সহ প্রাইভেটকার আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ   |   জেলা পুলিশ লাইন্সে ক্যান্সার সচেতনতা বিষয়ক স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত
 প্রচ্ছদ   মহানগর   অগ্নিকান্ডে ঝুটের গোডাউন সহ তিন প্রতিষ্ঠান পুড়ে ছাই
অগ্নিকান্ড / অগ্নিকান্ডে ঝুটের গোডাউন সহ তিন প্রতিষ্ঠান পুড়ে ছাই
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ঝুটের গোডাউন সহ তিন প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জের নাসিক ৮নং ওয়ার্ড এলাকার ২নং ঢাকেশ্বরী আর.কে স্পিনিং মিল সংলগ্ন নতুন সড়কের পাশে থাকা একটি ঝুটের গোডাউন, ডেকোরেটরের দোকান ও একটি ওয়েস্টেজ ড্রামের গুদামে এই অগ্নিকান্ডের ঘটনাটা ঘটে।

এদিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে আসে আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট। প্রায় ঘন্টা খানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ারসার্ভিস কর্তৃপক্ষ।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান,  শুক্রবার বিকেলে আব্দুল হাইয়ের মালিকানাধীন ডেকোরেটর দোকান এবং আঃ রশিদের মালিকানাধীন ঝুটের ও ওয়েস্টেজ ড্রামের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় স্থানীরা আগুন নেভাতে চেষ্টা করার পাশাপাশি ফায়ারসার্ভিস কে খবর দেয়। পরে পরে আদমজী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে  আসে।
এ বিষয়ে আদমজী ফায়ার স্টেশনের ওয়ারহাউজ ইন্সপেক্টর মোঃ আশিকুর রহমান জানান, বিকেল সোয়া ৫টায় আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এসময় ঝুটের গোডাউন, ডেকোরেটরের দোকান এবং একটি ড্রাম ওয়েস্টেজ এর গোডাউনে লাগা আগুন প্রায় ঘন্টাখানেক চেষ্টা করে নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে এই কর্মকর্তা জানান, বিষয়টি তদন্ত না করে বলা যাচ্ছে না। হয় খুশির পরিমাণ এর বিষয়ব প্রাথমিকভাবে কিছু জানাতে পারেনি এই কর্মকর্তা।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...