নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   সাবেক ভাইস চেয়ারম্যানের পৈত্রিক বাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা
অগ্নিকাণ্ড / সাবেক ভাইস চেয়ারম্যানের পৈত্রিক বাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের বন্দরে মিম্বর (৩৫)নামে এক ব্যবসায়ীর ঝুটের গোডাউন আগুনের পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের নিক্ষিপ্ত আগুনে ব্যবসায়ীর থান কাপড় ও ঝুটসহ প্রায় ১৬ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভুত হয়েছে।

২১ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৪টায় কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়াস্থ বন্দর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মাহমুদা আক্তারের পিতা মরহুম নজরুল মহাজনের বাড়িতে অগ্নিকান্ডের এই ঘটনাটি ঘটে। আগুন নিভাতে গিয়ে মৌসুমী,পারভীন,বাদল ও হানিফ নামে চার প্রতিবেশী আহত হয়। পূর্ব বিরোধের জের ধরে এ অগ্নিসংযোগ করা হয় বলে জানিয়েছেন গোডাউন মালিক এ্যাডভোকেট মাহমুদা আক্তার। মাহমুদা আক্তার জানান,আমাদের পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘ দিন ধরে একটি গংয়ের সঙ্গে বিরোধ চলছে। তাছাড়া আমার বাড়ির ভাড়াটিয়া মিম্বরের সঙ্গেও ব্যবসা নিয়ে কিছু লোকের বিরোধ রয়েছে। দুটি চক্র যোগসাজশ করে এই নাশকতাটি ঘটিয়েছে। অগ্নিকান্ডের ঘটনাটি পরিকল্পিত। আমার পিতার মৃত্যুর পর চক্রটি আরো বেপরোয়া হয়ে উঠেছে। সেই সূত্র ধরেই তারা এহেন ঘটনা ঘটিয়েছে।

আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নাশকতাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। অপরদিকে ঝুট ব্যবসায়ী মিম্বর জানান,তার সঙ্গে কতিপয় ব্যক্তির ব্যবসা সংক্রান্ত বিরোধ ছিল তারাই ঝুটের গোডাউনে আগুন দিয়েছে। নইলে এই গোডাউনে কোনভাবেই আগুন লাগার কথা না। আগুনে পুড়ে আমার সারাজীবনের অর্জন সব শেষ হয়ে গেছে। এই ঝুট আর থান কাপড়ই ছিল আমার শেষ সম্বল। আমি এখন কি করে সংসার চালাবো।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...