নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   ইমাম রইসউদ্দিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত 
মানববন্ধন / ইমাম রইসউদ্দিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ  “আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই” লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে “আমার ভাই কবরে আসামীরা বাহিরে”এই শ্লোগানে  নিরীহ ইমাম রইসউদ্দিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ মে)  বিকেল ৫টায় বন্দর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইঐউঝ অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ও হিলফুল ফুযুল শান্তি সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে  প্রধান অতিথির বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব, দেওভোগ সাকিম আলী জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মুহাম্মদ তামিম বিল্লাহ। হিলফুল ফুষুল শান্তি সংঘের সভাপতি মাহতাব হোসেনের সভাপতিত্বে ও সঞ্চালনায় এতে  বক্তব্য রাখেন অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোমেন ইসলাম, ক্বারী মাওলানা মো. রবিউল ইসলাম,মাওলানা মো. আল আমিন,মাওলানা ইমন হোসেন বাহারী ও মাওলানা রাসেল হোসাইন কাদেরী। এ সময় উপস্থিত ছিলেন হিলফুল ফুষুল শান্তি সংঘের সাধারণ সম্পাদক নাজির হোসেন,শিশির আহমেদ শাওন,হাফেজ আল আমিন,ওমর ফারুক,আল আমিন,সাদ্দাম হোসেন,কবির হোসেন প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন,এক ফ্যাসিস্ট সরকার গিয়েছে এখন আরেক ফ্যাসিস্ট সরকারের আবির্ভাব ঘটেছে। যেখানে থানা হেফাজতে সাধারণ মানুষের নিরাপত্তা নেই সেখানে কোথায় গিয়ে বাঁচার জন্য আর্তনাদ করবে। তারা আরো বলেন,এই সরকারের পুলিশ কাফেরকেও হার মানিয়েছে আমার ভাই রইসউদ্দিন সামান্য পানি খেতে চেয়েছে তাকে পানি পর্যন্ত খেতে দেয়া হয়নি। এটা কি মানুষের কাজ আমরা জালেমের দেশে বসবাস করছি। আমরা বর্তমান সরকারকে হুশিয়ার করে দিয়ে বলতে চাই অনতিবিলম্বে রইসউদ্দিনের মামলা গ্রহণ করে দ্রুত খুনীদেরকে গ্রেফতার করুন অন্যথায় কঠিন থেকে কঠিন আন্দোলনের উদ্যোগ নেয়া হবে। আমরা এজিদের বংশধরদেরকে বাংলার জমিন থেকে চিরতরে উৎখাত করবো।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...