নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ 
 প্রচ্ছদ   মহানগর   সম্পত্তি আত্মসাতে মানসিক নির্যাতন, বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ 
সংবাদ সম্মেলন / সম্পত্তি আত্মসাতে মানসিক নির্যাতন, বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেকঃ ফতুল্লায় সম্পত্তি এবং ব্যবসার অংশীদারিত্ব থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে মানসিক নির্যাতন ও হুমকি দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে আপন চাচাতো ভাই ফতুল্লা যুবলীগ ক্যাডার আক্তার ও সুমনের বিরুদ্ধে।

শনিবার (২৪ মে) রাতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর অভিযোগ করেন ভুক্তভোগী আল আমিন চিশতি, তাঁর স্ত্রী ও কন্যা। বাবার রেখে যাওয়া সম্পত্তি এবং ব্যবসার অংশীদারিত্ব থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে মানসিক নির্যাতন ও হুমকি দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে আপন চাচাতো ভাইদের বিরুদ্ধে। শনিবার (২৪ মে) রাতে নগরীর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর অভিযোগ করেন ভুক্তভোগী আল আমিন চিশতি, তাঁর স্ত্রী ও কন্যা। সংবাদ সম্মেলনে আল আমিন চিশতি ও তাঁর পরিবারের সদস্যরা জানান, তাঁরা বর্তমানে চরম ভয়ভীতি ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। “আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, কোনো উপায়ন্তর না পেয়ে আজ আপনাদের (গণমাধ্যমকর্মী) সামনে এসেছি ন্যায়বিচার পেতে,” বলেন তাঁরা। পরিবারের অভিযোগ, আল আমিন চিশতির চাচাতো ভাই আক্তার ও সুমন দীর্ঘদিন ধরে তাঁদের পৈতৃক সম্পত্তি ও ব্যবসার ন্যায্য অংশ থেকে বঞ্চিত করার জন্য মানসিক নির্যাতন ও বিভিন্ন প্রকার হুমকি দিয়ে আসছে।

আল আমিন চিশতির মেয়ে নুসরাত জাহান কান্নাজড়িত কণ্ঠে জানান, “আমার বাবার চাচাতো ভাই সুমন ও তার স্ত্রী আমাদের ১০০ শতাংশ জমি আত্মসাৎ এবং ব্যবসার প্রাপ্য অংশ থেকে বঞ্চিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। পূর্বে তারা প্রতি মাসে খরচের জন্য যে টাকা দিত, সেটাও এখন বন্ধ করে দিয়েছে। তারা সাফ জানিয়ে দিয়েছে, ‘তোদের কিছু নেই, তাই আর টাকা পয়সা দেবো না।’ শুধু তাই নয়, আমার বাবা-মাকে মানসিক নির্যাতন করে পাগল প্রমাণ করতে চেয়েছিল, যাতে সম্পূর্ণ সম্পত্তি তারা ভোগদখল করতে পারে।”তিনি আরও অভিযোগ করেন, “আক্তার ও সুমন আমার বাবাকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫০ শতাংশ জমির পাওয়ার অব অ্যাটর্নি দলিলে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেয়। সেই জমি তারা ‘শীতলক্ষ্যা প্রপার্টিজ’ নামে অন্যত্র বিক্রি করে দেয়, কিন্তু জমির প্রাপ্য টাকা আমার বাবাকে বুঝিয়ে না দিয়ে উল্টো মানসিক নির্যাতন চালায়। এর ফলে আমার বাবাকে প্রায় ছয় মাস মানসিক রোগের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি থাকতে হয়েছে।

ভুক্তভোগী পরিবার জানায়, আক্তার ও সুমন এলাকায় প্রভাবশালী এবং তাদের রাজনৈতিক ছত্রছায়া রয়েছে। সুমন বর্তমানে একটি হত্যা মামলার পলাতক আসামি। তাদের ভয়ে এলাকার সাধারণ মানুষ কথা বলতে সাহস পায় না। আল আমিন চিশতি বলেন, “আমরা আমাদের অধিকার ফিরে পেতে বহু জায়গায় জানিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি, কারণ আমার চাচাতো ভাই আওয়ামী লীগ নেতাদের আশ্রয়ে এলাকায় প্রভাব বিস্তার করে।
পরিবারটি জানায় বর্তমানে চরম আর্থিক সংকটে দিন কাটাছে আমাদের। “আমাদের সম্পদ ও ব্যবসা প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও আজকে আমরা প্রায় না খেয়ে জীবন কাটাচ্ছি,” এই বলে তাঁরা গণমাধ্যম ও জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন। তাঁরা দখল ও লুটপাটকারী আক্তার ও সুমনের বিচার দাবি করেন এবং আলাউদ্দিন হাজীর এই দুই সন্তানের বিপুল অর্থবিত্তের উৎস অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) হস্তক্ষেপ কামনা করেন, যাতে তাদের তদন্ত করে বিচারের আওতায় আনা হয়।
পরিশেষে, ভুক্তভোগী পরিবার তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং লুন্ঠিত সম্পদ ও ব্যবসা ফিরে পেতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...