নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   দ্বিগুবাবু বাজারে চাঁদবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা
প্রতিবাদ সভা / দ্বিগুবাবু বাজারে চাঁদবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে শহরে পাইকারী দ্বিগুবাবু বাজারে বহিরাগত চাঁদবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল সভা করেছে পাইকারী কাঁচামাল ব্যাবসায়ীরা।

সোমবার ২৬ মে সকাল ও রাতে দুই দফা সমগ্র ব্যাবসায়ীরা বিক্ষোভ মিছিল করে বহিরাগত ছিচকে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।
এসময় ব্যাবসায়ীরা অভিযোগ করে জানিয়েছেন, বেশ কিছুদিন যাবত বহিরাগত কিছু চাঁদাবাজ বাজারে এসে ব্যাবসায়ী ও ঠেলাগাড়ি শ্রমিক কাঁচামাল ক্রয় আসা ব্যাবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করছে। তারা চাঁদা দিতে না চাইলে সন্ত্রাসীরা নানা রকম হুমকি ধমকি দিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করে নিয়ে যায়।
এ বিষয়ে ভুক্তভোগী ব্যাবসায়ীরা এসে দ্বিগুবাবুর বাজার ব্যাবসায়ী কল্যান সংস্থার সভাপতি আলহাজ্ব রুহুল আমিনে কাছে চাঁদাবাজির বিষয়টি অভিযোগ করেন। পরে দ্বিগুবাবুর বাজার ব্যাবসায়ী কল্যান সংস্থার সভাপতি আলহাজ্ব রুহুল আমিনে নেতৃত্বে সকল ব্যাবসায়ীরা একত্রিত হয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে বাজারে দুই দফা বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানায়। পরে চাঁবাজদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করতে দ্বিগুবাবুর বাজার ব্যাবসায়ী কল্যান সংস্থা সভা করে।
এ বিষয়ে দ্বিগুবাবুর বাজার ব্যাবসায়ী কল্যান সংস্থার সভাপতি আলহাজ্ব রুহুল আমিন জানিয়েছেন, দ্বিগুবাবু বাজার ব্যাবসায়ীরা মাথার গাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করে প্রতিদিন এই শহরের মানুষের কাঁচামালের চাহিদা পূরন করে। এসব নিরীহ ব্যাবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে বহিরাগত কোন চাঁদাবাজ বাজারে এসে চাঁদাবাজি করবে এটা কোন ভাবে মেনে নেবে না দ্বিগুবাবুর বাজার ব্যাবসায়ী কল্যান সংস্থা ও সকল ব্যাবসায়ীরা। চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে সকল রকম প্রস্তুতি নেওয়া হয়েছে।
এ বাজারে কোন চাঁদাবাজি চলবে না। আমরা সকল ব্যাবসায়ীরা ঐক্যবদ্ধ আছি। প্রয়োজনে পুলিশ, র‍্যাব সেনাবাহিনীর কাছে অভিযোগ করা হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...