নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   আইভী’র জামিনের আবেদন শুনানী অনুষ্ঠিত  পরবর্তি তারিখ ২ জুন
আইভীর মামলা শুনানী / আইভী’র জামিনের আবেদন শুনানী অনুষ্ঠিত  পরবর্তি তারিখ ২ জুন
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ সিদ্ধিরগঞ্জ থানার একটি হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র  ডা.সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন শুনানী অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ শামীম আজাদের আদালতে জামিন আবেদন শুনানী শেষে আদালত এ মামলার পরবর্তি শুনানীর দিন ২ জুন ধায্য করে আদেশ দেন।
বর্তমানে সাবেক মেয়র আইভী
সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড রয়েছেন।
এ বিষয়ে  রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক নয়ন জানিয়েছেন, ছাত্র- জনতার আন্দোলনে মিনারুল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর ২ দিনের পুলিশী রিমান্ড চলমান রয়েছে। আসামী পক্ষের আইনজীবীরা আদালতে ফৌজদারী বিবিধ মোকদ্দমা জামিন আবেদন করলে আদালত ২ জুন পরবর্তী শুনানীর দিন ধার্য্য করেন।

আইভীর পক্ষের আইনজীবী আওলাদ হোসেন জানান, নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে সাবেক মেয়র আইভীর পক্ষে আজ ছিল আদালতে জামিনের আবেদন শুনানীর দিন। আদালত জামিনের আবেদন শুনানী শেষে আদালত পরবর্তি শুনানীর দিন ধায্য করে আদেশ দিয়েছেন।উল্লেখ্য এর আগে গত ৯ মে আইভীকে শহরের পশ্চিম দেওভোগ নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে । তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে  মোট ৫ টি মামলা রয়েছে। বর্তমানে পোশাক কর্মী মিনারুল হত্যা মামলায় আইভী দুই দিনের রিমান্ডে রয়েছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...