নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   মদনগঞ্জ ওয়েলফেয়ার ক্লাবের সাবেক সভাপতি সুমনকে বহিস্কার 
বহিস্কার / মদনগঞ্জ ওয়েলফেয়ার ক্লাবের সাবেক সভাপতি সুমনকে বহিস্কার 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ বন্দরে মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের অর্থ আত্মসাতসহ নানা  অভিযোগে উল্লেখিত ক্লাবের সাবেক সভাপতি সুমন (বিএ)কে সদস্য পদ থেকে আজীবনের জন্য বহিস্কার করেছে অন্তর্বর্তী কালীন আহবায়ক কমিটির সদস্যবৃন্দ।

গত শুক্রবার (৩০ মে)  সন্ধ্যা ৭টায় মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন সভাকক্ষে অন্তর্বর্তী কালীন আহবায়ক কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। অন্তর্বর্তী কালীন কমিটির আহবায়ক মোঃ  জসিম উদ্দিন খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন  আহবায়ক কমিটি সদস্য আলহাজ্ব ফয়সাল মো. সাগর, হাজী আমজাদ হোসেন, হাজী কফিল উদ্দিন মিয়া, জয়নাল আবেদিন মাতবর, সিরাজুল ইসলাম, আজিজুল হক আজি, মেহেদী হাসান পনির, মামসাদ হোসেন, মনোয়ার হোসেন মন্টু, হুমায়ূন কবির ও আবুল বাসার প্রমুখ। সভায় বক্তারা বলেন, ক্ষমতার অপব্যবহার, দূর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ ও অসৎ উদ্দেশ্যে বসুন্ধরা গ্রুপ কর্তৃক অনুদান হিসেবে আর সি সি পায়লিং করার পর মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের নির্মানাধীন কমিউনিটি সেন্টারের নির্মান কাজ ক্ষমতার প্রভাব খাটিয়ে একক ভাবে বাধা প্রদানকারী হিসেবে দোষী সাব্যস্ত হওয়ায় সর্বসম্মতিক্রমে তাকে ক্লাবের সদস্য পদ থেকে আজীবনের জন্য বহিস্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।

এ ছাড়াও সভায় আত্মসাৎকৃত অর্থ উদ্ধার ও ক্লাবের মাঠের পশ্চিম অংশের জমি, ভূমিদস্যুদের কবল থেকে রক্ষার জন্য সাবেক কমিটির পক্ষ থেকে জোড় দাবি জানানো হয়। অন্তর্বর্তী কালীন কমিটির সভায়  সাবেক কার্যকরী কমিটির সদস্যদের মধ্যে আরো  উপস্থিত ছিলেন, মো. মোস্তফা খান মিঠু, ফয়েজ আহমেদ, ফারুক চৌধুরী, আলী নওশাদ আনোয়ার তুষার, আসাদ মিয়া, খান মো. জুলহাস, মোজাম্মেল হক মজনু, সেলিম রেজা, সেলিম পাটোয়ারী, কাওসার আহমেদ বাবু, আলী হোসেন মেম্বার, শহীদ মিয়া, আনোয়ার হোসেন, মোশারফ হোসেন, আক্তার সরদার, কামরুল বাসার মাসুদ, মোহাম্মদ আলী সহ স্থানীয় জনসাধারণ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...