নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   পশুর হাট, মহাসড়ক, নদীপথে নিরাপত্তায় কঠোর অবস্থানে র‍্যাব পুলিশ
নিরাপত্তা নিশ্চিতে / পশুর হাট, মহাসড়ক, নদীপথে নিরাপত্তায় কঠোর অবস্থানে র‍্যাব পুলিশ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের পশুর হাট মহাসড়ক নদীপথে নিরাপত্তা নিশ্চিত করে ছিনতাই, চাঁদাবাজিসহ সকল ধরনের অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছে র‍্যাব পুলিশ । নারায়ণগঞ্জে জমতে শুরু করেছে পশুর হাট, । সোমবার ৩ জুন সকালে সিদ্ধিরগঞ্জে ইব্রাহীম মিল বালু মাঠ পশুর হাট সহ বেশ ককেয়টি হাট পরিদর্শন করেন। পরে মহাসড়ক ও নদীপথে নিরাপত্তার নিয়োজিতবর‍্যাবের কার্যক্রম তদারকি করেন।

পরিদর্শন শেষে র‍্যাব-১১ অধিনায়ক এইচএম সাজ্জাদ হোসেন জানান, পশুর হাটে নিরাপত্তা নিশ্চিত করতে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যক্রম চলমান রয়েছে। ছিনতাই, চাঁদাবাজিসহ সকল ধরনের অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছে র‍্যাব। মহাসড়ক ও নদী পথে হাটে পশু আনার সময় বেপারীদের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কাজ করছে র‍্যাবের বিশেষ টিম। কোরবানি ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জের অস্থায়ী। হাট গুলোতে পশু বেচাকেনা শুরু হয়েছে। ক্রেতারা জানায়,গতবারের তুলনা এবার দাম একটু বেশি। বিক্রেতারা পশু খাদ্য ও যানবাহনের ভাড়া বৃদ্ধি পাওয়ার এবার একটু দাম বেশি।

 

যে কোন অপীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা । ক্রেতা ও বিক্রেতাদের আর্থিক লেনদেনের সুবিধার জন্য বিভিন্ন ব্যাংক অস্থায়ী ব্যাংকিং সেবা প্রদানের ব্যবস্থা গ্রহণ করেছে ।এ ছাড়া,যে কোন অপীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা । জেলা প্রাণী সম্পদের তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জ পশুর চাহিদা আছে প্রায় ১ লখ । কিছু ঘাটতি থাকলেও ৮৯ অস্থায়ী হাটে বিভিন্ন জেলা থেকে আসা পশু ঘাটতির চাহিদা পূরণ করবে আশাবাদী । এবার পাঁচশ কোটি টাকার পশু বেচাকেনা হবে বলে ধারণা করছেন এই কর্মকর্তা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...