নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   হেলপার দিয়ে গাড়ী চালানোর  সময় সন্তানের জনক নিহত গ্রেপ্তার-১
দুর্ঘটনা / হেলপার দিয়ে গাড়ী চালানোর  সময় সন্তানের জনক নিহত গ্রেপ্তার-১
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ বন্দরে হেলপার দিয়ে গাড়ী চালানোর  সময় বেপরোয়া  ট্রাকের ধাক্কায় ৩ সন্তানের জনক সোহেল (৩৫) নিহত হয়েছে। নিহত সোহেল বন্দর থানার পশ্চিম হাজীপুর এলাকার আউয়াল মুন্সী ছেলে। গত মঙ্গলবার (৩ জুন) রাত পৌনে ১২টায় বন্দর উপজেলার মদনগঞ্জ টু মদনপুর সড়কের হাজীপুর বাসস্ট্যান্ডে এ র্দূঘটনাটি ঘটে।

দুর্ঘরনা খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে র্দূঘটনা কবলিত ট্রাকটি জব্দ করে। সে সাথে স্থানীয় জনতার সহযোগিতায় ঘাতক হেলপারকে আটক করতে সক্ষম হয় । আটককৃত হেলপার সাদ্দাম (২৮) নাটোর জেলার বড়াইগ্রাম থানার রাজাপুর এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে। পলাতক ট্রাক চালক সাহাদাত হোসেন (৪৫) একই জেলার একই থানার আটাই এলাকার আজিজুল হকের ছেলে।
এ ব্যাপারে নিহতের পিতা আউয়াল মুন্সী বাদী হয়ে ঘটনার ওই রাতে আটককৃত ঘাতক হেলপার ও পলাতক চালককে আসামী করে বন্দর থানায় সড়ক র্দূঘটনা আইনে এ মামলা দায়ের করেন। পুলিশ ঘাতক হেলপার সাদ্দামকে বুধবার (৪ জুন) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে।


জানা গেছে,  মামলার বাদী ছেলে সোহেল গত মঙ্গলবার রাত পৌনে ১২টায় বন্দর রেললাইন হইতে পায়ে হেঁটে বাসায় ফিরার সময়  হাজীপুর বাসস্ট্যান্ডের সামনে পৌছলে ওই সময় একটি বড় ট্রাক যাহার রেজিষ্টেশন নং- ঢাকা মেট্রো-৮-৮৪-০৩৯৩ বেপরোয়া গতিতে গাড়ি চালাইয়া স্ব-জোরে পথচারি সোহেলকে পিছন দিক থেকে ধাক্কা মারিলে ট্রাকের চাকার নিচে পড়ে তাহার মাথা ও মুখমন্ডল মারাত্মকভাবে জখম প্রাপ্ত হয়ে ঘটনাস্থলে  মৃত্যুবরণ করে। এ ঘটনায় পুলিশ ঘাতক হেলপারকে আটক করে উক্ত মামলায় তাকে আদালতে প্রেরণ করে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...