নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   নারায়ণগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে মাসুদ-পন্টি পূর্ন প্যানেল জয়, কে কত ভোট পেল
শান্তিপূর্ণ নির্বাচন / নারায়ণগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে মাসুদ-পন্টি পূর্ন প্যানেল জয়, কে কত ভোট পেল
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃনারায়ণগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে পূর্ন প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে মাসুদ পন্টি নেতৃত্বাধীন প্যানেল। ক্লাবের সভাপতি পদে ৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছে আবু সাউদ মাসুদ ( দৈনিক আমার দেশ) ও সাধারণ সম্পাদক পদে ৫২ ভোট পেয়ে জয় পেয়েছেন আফজাল হোসেন পন্টি (বাংলাভিশন)।

সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহাবুবুর রহমান মাসুম ১৬ ভোট ও খন্দকার শহ আলম ১০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম রফিক ১৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। শুক্রবার ২৭ জুন সকালে প্রথমে বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়।  পরে দুপুর ২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মাসুদ পন্টি প্যানেলর সহ সভাপতি পদে বিল্লাল হোসেন রবিন (এনটিভি) ৪৪ ভোট   , সহ সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন (চ্যানেল ২৪) ৫৭ ভোট , কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল (মাছরাঙা) ৫৩ ভোট , ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক লুৎফর রহমান কাকন (আমাদের সময়) ৫৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন।

নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী সহ সভাপতি পদে নাফিজ আশরাফ ২১ ভোট ও অহিদুল হক খান ৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। কার্যকরী সদস্য পদে জয় পেয়েছেন রফিকুল ইসলাম জীবন (নিউ এইজ) ৬৭ ভোট , আরিফ আলম দিপু (শীতলক্ষ্যা) ৫০ ভোট, আব্দুস সালাম (এটিএন) ৪৫ ভোট, মাহফুজুর রহমান ৪৩ ভোট এবং প্রনব কৃষ্ণ রায় (সংবাদ) ৪২ ভোট পেয়ে জয়লাভ করেছেন।

এদিকে সদস্য পদে পরাজিত প্রার্থী হালিম আজাদ ৩৪ ভোট, আমির হুসাইন স্মিথ ২৮ ভোট, মাসুমুজ্জামান ২৪,  পুলক হাসান ১৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। নির্বাচনে কমিশনের দায়িত্ব পালন করেন ব্যবসায়ী প্রবীর কুমার সাহা, মাসুদুজ্জামান মাসুদ ও অ্যাড. নবী হোসেন। নির্বাচন পরিদর্শন করেন র‍্যাব ১১ এর সিও লে. কর্নেল. এএইচএম সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। এর আগে বেলা ১১ টা থেকে ১ টা পর্যন্ত প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...