নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   গ্রীণ এন্ড ক্লিন সিটি নাঃগঞ্জ বাস্তবায়নে সাধারণ পাঠাগারের বৃক্ষরোপণ
বৃক্ষরোপণ / গ্রীণ এন্ড ক্লিন সিটি নাঃগঞ্জ বাস্তবায়নে সাধারণ পাঠাগারের বৃক্ষরোপণ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  গ্রীণ এন্ড ক্লিন সিটি নারায়ণগঞ্জ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ পাঠাগার নারায়ণগঞ্জ এর আয়োজনে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮শে জুন) বিকেলে নগরীর ১২নং ওয়ার্ডের তল্লা রোড এলাকায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান।

এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান বলেছেন, বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা ডিজিটাল প্রযুক্তিকে বেশি গুরুত্ব দিয়ে জ্ঞানের মাধ্যম বই থেকে আমরা ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। সহজভাবে চিন্তা করা গেলে, ধরুন এই ফোন দিয়ে যে রেকর্ড করা হচ্ছে এটা যদি পানিতে পরে যায় তাহলে এটার মেজরিটি রিকোভারি করা সম্ভব না। কিন্তু বই যদি দূর্ঘটনাবশত পানিতে পড়েও যায় এ বইয়ের যদি একটি পৃষ্ঠাও খুঁজে পান, সেখান থেকে ওই কালে ওই সময়ে মানুষ কিভাবে চিন্তা করতো, মানুষ কিভাবে জীবন যাপন করতো সেগুলো আপনি জানতে পারবেন। তাই বইয়ের বিকল্প নেই। তিনি উপস্থিত সকলের কাছে অনুরোধ রেখে বলেন, বইকে কখনো ইগনোর করবেন না।

বইকে ভালোবাসুন এবং বইকে সঙ্গ দিন। সাধারণ পাঠাগার নারায়ণগঞ্জ এর প্রতিষ্ঠাতা সদস্য এ.এস.এম আবদুল্লাহ রিপনে’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল হাসান রুমি’র সঞ্চালনায় জাঁকজমকপূর্ণ এ দ্বিবার্ষিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রাক্তন সভাপতি জাহিদ হাসান লাভলু, সভাপতি মঈন আহসান, সহ-সভাপতি কুতুবউদ্দিন শাহীন সহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...