নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   মহানগর   ১৮নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য ও নবায়ন ফরম বিতরণ
কর্মসূচী / ১৮নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য ও নবায়ন ফরম বিতরণ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, আপনার পিতা আওয়ামী লীগ ছিল এটা নারায়ণগঞ্জের সবাই জানে। আপনি মেড ইন সেলিম ওসমান, কারণ আপনি সেলিম ওসমানের দোষর ছিলেন। আপনি মেড ইন আনিসুল হক। সুতরাং এসব কথা বলে মানুষের মনে বিভ্রান্তি ছড়াবেন না। এখন মানুষ অন্তত উদার। আপনি নির্বাচন করবেন করেন। আর বিএনপি থেকে নির্বাচন করতে হলে আপনারা সবাই জানেন তিনটি ক্যাটাগরি আছে। বিএনপির নমিনেশন পেতে হলে আপনাকে সে তিনটি ক্যাটাগরি সম্পূর্ণ ব্যক্তি হতে হবে। আমরা দেখছি নারায়ণগঞ্জে কালো মেঘের ছাপা পড়ছে। কিছু শকুনি বিএনপির উপর ভর করার চেষ্টা করছে। আপনারা দেখেছেন এক ব্যক্তি আমাদের উপর বিষেদগার করেছে। এখন তিনি বিএনপি সাজতে চায়।

সোমবার ( ৩০ জুন ) বিকেল নারায়ণগঞ্জ সদর থানাধীন শহীদ নগর অডিটরিয়াম ভবনে ১৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্তর্গত সদর থানা বিএনপির আওতাধীন ১৮নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম কার্যক্রম বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও, বলেন, আপনি বিগত ১৫টি বছর কোথায় ছিলেন আপনাকে তো রাজপথে দেখা যায়নি। এখন আপনি বসন্তের কোকিল হয়ে মধু আহরণ করতে এসেছেন। মধু আহরণ করা শেষ হয়ে গেলে আপনিও চলে যাবেন। বাংলাদেশকে নিয়ে নতুন করে চক্রান্ত শুরু হয়েছে। আমরা ইতিপূর্বে এই বাংলাদেশের যে সময় বাংলাদেশ শেখ হাসিনার কোরাল গ্রাসে বাংলাদেশ নিমজ্জিত ওই সময় আমরা যে সময় আন্দোলন করছিলাম। তখন এদেশের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক, অর্থনৈতিক, বুদ্ধিজীবী, বিশিষ্টজনরা তারা তো খারাপ করছে তা আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে আপনারা কি করবেন সেটা জাতির সামনে তুলে ধরেন। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাথে কথা বলে বাংলাদেশের দেশের রাষ্ট্রপতি যেহেতু শেখ হাসিনা দুর্বল করেছিল সেটা থেকে উত্তরণের জন্য তারেক রহমান ৩১দফা দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের ঘোষণা করেন। ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে সংস্থানের মাধ্যমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবে । আর বর্তমান সরকার সংস্কারের নামে তামাশা করছে। তারা সংস্কারের নামে নির্বাচনকে নিয়ে তালবাহানা করছে।


মহানগর ১৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শাহজালাল সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আর ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন চঞ্চল, ১৮ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. নূরুল কাদির সোহাগ, সহ-সভাপতি শাহাদাত হোসেন শাহিন, সহ-সভাপতি আলতাফ মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন জাকির, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন, সদর থানা শ্রমিকদলের আহ্বায়ক মুকি ইসলাম, সদস্য সচিব নাসির সরদার, ছাত্রদল নেতা আনোয়ারুল ইসলাম নাঈম, ১৮নং ওয়ার্ড মহিলাদল নেত্রী বন্যা আক্তার, সুমি আক্তার, সালমা আক্তার সহ প্রমুখ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...