নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা
 প্রচ্ছদ   লীড নিউজ   নারায়ণগঞ্জ শহরে গরম কমাতে তাপকর্ম পরিকল্পনা অংশীজন কর্মশালা
নগরবাসির স্বস্তির বার্তা / নারায়ণগঞ্জ শহরে গরম কমাতে তাপকর্ম পরিকল্পনা অংশীজন কর্মশালা
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার তাপমাত্রা নিয়ন্ত্রণে লক্ষ্যে ‘তাপকর্ম পরিকল্পনা প্রণয়নের’ অংশ হিসেবে অংশীজন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় নগর ভবনের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং ICLEI South Asia এর পরিচালনায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

নাসিক প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিল তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল আজিজ, নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান, সহকারী প্রকৌশলী (সিভিল) আব্দুল্লাহ আল জোবায়ের, টেকনিক্যাল লিড দীপক ভৌমিক, ICLEI South Asia এর কান্ট্রি প্রতিনিধি মো. জুবায়ের রশিদ, প্রজেক্ট অফিসার চৈতি দেব, ম্যানেজার সাদেক মাহমুদ, স্থপতি নুরুজ্জামান ঢালিম, সাবেক কাউন্সিলর অসিত বরন বিশ্বাস, আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা হূমায়ুন কবির প্রমুখ।


বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ICLEI South Asia প্রতিনিধিরা বলেন, প্রতি বছর নারায়ণগঞ্জ নগরীর তাপমাত্রা বিপজ্জনকভাবে বাড়ছে। ধীরে ধীরে নগরীর পানির সোর্স, গাছপালা কমছে। যা নগরবাসীর জীবন-যাপনে নানা ধরণের নেতিবাচক প্রভাব ফেলছে। প্রায় প্রতিবছর একাধিক হিট ওয়েব হচ্ছে। যা মানুষের মধ্যে বিভিন্ন ধরনের শারীরিক, মানসিক অসুস্থ্যতাসহ নানা ধরনের সমস্যা সৃষ্টি করে। তাপমাত্রার কারণে হওয়া এসব সমস্যা প্রতিরোধের লক্ষে দেশের প্রথম নগর হিসেবে নারায়ণগঞ্জে তাপকর্ম পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।
এ প্রকল্পে কীভাবে প্রাকৃতিকভাবে নারায়ণগঞ্জ নগরীর তাপমাত্রা কমানোর যায় এবং এ কাজে দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো কীভাবে তাদের দায়িত্ব পালন করবে সে পরিকল্পনা করা হবে। এক্ষেত্রে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান সংশ্লিষ্টরা।
সভাপতির বক্তব্যে নাসিকের প্রধান নির্বাহী জাকির হোসেন বলেন, ‘ঢাকা সিটি করপোরেশনে হিট অফিসার নিয়োগ দেয়ার পর বিষয়টি আলোচনায় আসে। যদিও সবাই হাস্যরস করেছে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি, যেসব নগরীতে তাপমাত্রা বাড়ছে ওইসব জায়গায় হিট অফিসার থাকা প্রয়োজন। খুব গরম, এসি ব্যবহার করলেন কিন্তু এটা সমাধান না। কারণ এসি থেকে কার্বন বের হচ্ছে যা পরিবেশ দূষণ করে জলবায়ু পরিবর্তনের কারণ হচ্ছে। সবকিছুই একটি অন্যটির সাথে জড়িত। হিট অফিসার বা তাপকর্ম পরিকল্পনা প্রণয়নের কাজ প্রাকৃতিকভাবে কিভাবে কিভাবে তাপ নিয়ন্ত্রণ করা যায়। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...