নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরনে ২১ টি বকুল গাছ রোপন
বৃক্ষরোপণ / প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরনে ২১ টি বকুল গাছ রোপন
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ছাত্র জনতার জুলাই অভ্যুত্থান উপলক্ষ্যে জুলাই পুনর্জাগরণের অংশ হিসেবে “এক শহীদ, এক বৃক্ষ” কর্মসূচিতে গণ অভ্যুত্থানে শহীদ ২১ জনের স্মৃতি ধারণ করে নারায়ণগঞ্জ জেলায় বাংলাদেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ২১ টি বকুল গাছ রোপন করা হয়।

১৯ জুলাই শনিবার জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ ও সামাজিক বনায়ন বিভাগের আয়োজনে এ অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক নারায়ণগঞ্জ জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জুলাই শহীদ মাহমুদুর রহমান খানের স্ত্রী ও সন্তান, শহীদ ফারহান ফাইয়াজের পিতা, শহীদ শফিকুলের মা, শহীদ মো: স্বজনের ভাই, শহীদ মো: সাইফুল হাসানের মা, শহীদ মো: মহসিন এর স্ত্রী ও সন্তানসহ পরিবারের অন্যান্য সদস্যরা। এ সময় জেলা প্রশাসক ফুল দিয়ে শহীদ পরিবারের সদস্যদের বরণ করে নেন। জেলা প্রশাসক বলেন নারায়ণগঞ্জ জেলার ২১ জন শহীদের স্মৃতি ধরে রাখতে রোপন করা ২১টি বকুল গাছ যে সৌরভ ছড়াবে সেই সৌরভে বিকশিত হয়ে তারা যে উদ্দেশ্য নিয়ে এই দেশ মুক্ত করেছিল সেই উদ্দেশ্য বাস্তবায়ন করতে আমরা প্রচেষ্টা করব।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো. আলমগীর হুসাইন, সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, নারায়ণগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব জাবেদ আলমসহ সামাজিক বন বিভাগ নারায়ণগঞ্জের কর্মকর্তাবৃন্দ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...