নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   বন্দরে সিমেন্ট চাপা পরে শ্রমিক রাকিবের মৃত্যু
দুর্ঘটনা / বন্দরে সিমেন্ট চাপা পরে শ্রমিক রাকিবের মৃত্যু
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ বন্দরে  ট্রলারে সিমেন্ট লোড করার সময় অসাবধানতা বসত ডলফিন বেল ছিড়ে সিমেন্ট চাপা পরে রাকিব (২০) নামে আনলোড শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক রাকিব সুদূর বরগুনা জেলার আমতলী থানার পাতাকাটা এলাকার শাহজাহান মল্লিক মিয়ার ছেলে।

শনিবার (২৬ জুলাই) বেলা ১১টায় বন্দর থানার ২০ নং ওয়ার্ডের মাহামুদনগরস্থ ইনসি সিমেন্ট কোম্পানিস্থ শীতলক্ষ্যা নদী পাড়ে এ র্দূঘটনাটি ঘটে। র্দূঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে র্মগে প্রেরণ করেছে ।
নিহত শ্রমিকের চাচা গণমাধ্যমকে জানিয়েছে, হাসনাবাদ ট্রেডার্স নামক  একটি প্রতিষ্ঠানের সিমেন্ট নেওয়ার জন্য রওজা মদিনা নামক একটি ট্রলার ইনসি সিমেন্ট কোম্পানিতে আসে।

পরে উল্লেখিত ট্রলারে সিমেন্ট লোড করার সময় ডলফিন বেল ছিড়ে গিয়ে সিমেন্টের বস্তার চাপা পরে ঘটনাস্থলেই ভাতিজা রাকিব মৃত্যুবরণ করে।
বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, লাশ উদ্ধার করে র্মগে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপার আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...