নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   নারায়ণগঞ্জ ক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 
আলোচনা দোয়া / নারায়ণগঞ্জ ক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ ক্লাবে হামলার প্রতিবাদ ও জুলাই বিপ্লবে নিহত সহ মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২০২৪ সালে ১৮ জুলাই  নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডে  বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।

সোমবার ২৮ জুলাই বিকেলে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটিডের ক্যাফেটেরিয়া হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ক্লাব সভাপতি এম. সোলায়মান,  নারায়ণগঞ্জ আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, নারায়ণগঞ্জ  ক্লাব সহ-সভাপতি মোঃ সাইদুল্লাহ হৃদয়, ক্লাব পরিচালনা পর্ষদ সদস্য হারুন-অর-রশীদ, দিলারা মাসুদ ময়না,  ক্লাব সদস্য জি.এম. হায়দার আলী বাবলু, এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, এডভোকেট আওলাদ হোসেন, কুতুব উদ্দীন আহমেদ, হাবিবুর রহমান বাদল,পরিচালনা পর্ষদ সদস্য মোঃ জাহিদ হোসেন, সেলিম রেজা সিরাজী, কাজী আব্দুস সাত্তার সহ অন্যান্য ক্লাব সদস্যরা।
আলোচনা সভায় বক্তারা নারায়ণগঞ্জ ক্লাবে বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়ে বলেন, নারায়ণগঞ্জের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হলো নারায়ণগঞ্জ ক্লাব। বানিজ্য নগরী নারায়ণগঞ্জে এ ক্লাবটি অনেক গুরুত্ব বহন করে। দেশ বিদেশের ব্যাবসায়ী অতিথি, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ শীর্ষ ব্যাক্তিবর্গ অতিথিয়তায় এর গুরুত্ব অনেক বেশী।
নারায়ণগঞ্জ ক্লাব নারায়ণগঞ্জের ঐতিহ্য বহন করে সারা বিশ্বে সুপরিচিত। এমন একটি প্রতিষ্ঠানে হানলা চালিয়ে ধ্বংসাত্মক বর্বরতা চালিয়ে ক্ষতি সাধন করা  নিন্দনীয়। আমরা এর প্রতিবাদ জানাই।
এদিকে জুলাই বিপ্লবে ও মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরনে গভীর শোক প্রকাশ করেন  বক্তারা।
পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  এসময় বিশেষ মোনাজাত করে  জুলাই বিপ্লবে ও মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং আহতদের দ্রুত আরোগ্য লাভে জন্য  মহান আল্লাহর দরবাদে দোয়া কামনা করা হয়। এবং ক্লাব সদস্য  ও তাদের পরিবারের সদস্য সহ দেশবাসির মঙ্গল কামনায় দোয়া করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...