নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   আন্দোলনের চাপে মদনগঞ্জ-মদনপুর সড়কে জোড়াতালি সংস্কার শুরু
আন্দোলনের ফসল / আন্দোলনের চাপে মদনগঞ্জ-মদনপুর সড়কে জোড়াতালি সংস্কার শুরু
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ বন্দরে বেহাল মদনগঞ্জ-মদনপুর মহাসড়ক সংস্কারে দীর্ঘদিন ধরে চলছিল টালবাহানা। দুর্ঘটনা, যানজট ও তীব্র জনদুর্ভোগের পরও সড়কটি নিয়ে ছিল না কর্তৃপক্ষের কার্যকর কোনো উদ্যোগ। তবে অবশেষে ছাত্র-জনতার টানা আন্দোলনের মুখে রোববার থেকে সংস্কার কাজ শুরু করেছে রোডস অ্যান্ড হাইওয়ে বিভাগ।


শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এলাকাবাসী ও শিক্ষার্থীরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। গর্তে পড়ে মানুষ আহত হওয়ার ঘটনাসহ সড়কে চলাচল অকার্যকর হয়ে যাওয়ায় এই প্রতিবাদে তীব্র ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। সড়ক অবরোধের একপর্যায়ে রোডস অ্যান্ড হাইওয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে কাজ শুরুর আশ্বাস দেন।
তবে সংস্কার কাজ শুরু হলেও তা মানসম্পন্ন নয় বলে অভিযোগ উঠেছে। বড় বড় গর্তে কেবল ইট ফেলে ‘জোড়াতালি’ মেরামত চলছে।

এতে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কারণ, এই মহাসড়ক দিয়ে প্রতিদিনই ওভারলোডিং সিমেন্ট কারখানাসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের ভারি যানবাহন চলাচল করে। ফলে শুধু ইট বিছিয়ে কোনো টেকসই সমাধান আসবে না বলেই মনে করছেন সবাই।
এদিকে আন্দোলনের সময় রাস্তার পাশে বাঁধ নির্মাণের দাবিও উঠে আসে, যা বাস্তবায়নে আশ্বাস দিয়েছে আশপাশের কয়েকটি কারখানা কর্তৃপক্ষ। তবে আন্দোলনকারীদের একটাই দাবি—এ সড়কে মানসম্পন্ন, টেকসই এবং পূর্ণাঙ্গ উন্নয়ন ছাড়া বিকল্প নেই।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...